মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

উচ্ছেদ আতঙ্কে মালপাহাড়িয়ারা

মানববন্ধনে অংশ নেন শিক্ষক-শিক্ষার্থী, মানবাধিকারকর্মী, আদিবাসী সংগঠন ও সাধারণ মানুষ। ছবি : কালবেলা
মানববন্ধনে অংশ নেন শিক্ষক-শিক্ষার্থী, মানবাধিকারকর্মী, আদিবাসী সংগঠন ও সাধারণ মানুষ। ছবি : কালবেলা

রাজশাহীর মোল্লাপাড়ার মালপাহাড়িয়া জনগোষ্ঠীর মানুষরা নিজেদের ৫৩ বছরের বসতভিটা থেকে উচ্ছেদের আশঙ্কায় দিন কাটাচ্ছেন। ভয় আর অনিশ্চয়তার মধ্যে তারা ধরছেন শেষ আশ্রয়— মানবিকতার।

মোল্লাপাড়ার ১৬ কাঠা জমিতে ছয়টি পাহাড়িয়া পরিবার প্রথম বসতি গড়ে। এখন সেখানে বসবাস করছে ১৬টি পরিবার। সম্প্রতি স্থানীয় সাজ্জাদ আলী দাবি করেন, তিনি ১৯৯৪ সালে জমিটি কিনেছেন এবং এর দখল নিতে চান। এ দাবিকে কেন্দ্র করে পরিবারগুলোর ওপর চাপ সৃষ্টি করা হয়— এমনকি ৩০ লাখ টাকায় তাদের ‘বিদায় সংবর্ধনা’ আয়োজনের কথাও শোনা যায়।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) ছিল খাসি জবাইয়ের প্রস্তুতি, আর রোববার তাদের চলে যাওয়ার দিন নির্ধারিত ছিল।

তবে সেই আয়োজন ভেস্তে যায় স্থানীয় নাগরিকদের প্রতিবাদে। শুক্রবার সকালে মানববন্ধনে অংশ নেন শিক্ষক-শিক্ষার্থী, মানবাধিকারকর্মী, আদিবাসী সংগঠন ও সাধারণ মানুষ। তারা বলেন, ‘এ জমি পাহাড়িয়াদের। উচ্ছেদ মেনে নেওয়া হবে না।’

এক পাহাড়িয়া নারী বলেন, ‘আমরা এখানেই থাকতে চাই। এ জায়গা আমরা ছাড়ব না।’

সংবাদের পর একে একে পাশে দাঁড়ায় রাজনৈতিক ও সামাজিক সংগঠন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্থানীয় নেতাদের নির্দেশ দেন পাহাড়িয়াদের পাশে দাঁড়াতে। জাতীয় নাগরিক পার্টিও (এনসিপি) সমর্থন জানিয়েছে।

আইন সহায়তায় এগিয়ে এসেছে ব্লাস্ট, সংহতি জানিয়েছে জাতীয় আদিবাসী পরিষদ, পাহাড়িয়া ছাত্র পরিষদ, বরেন্দ্র ইয়ুথ ফোরামসহ আরও অনেকে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. গোলাম সারোয়ার ও গবেষক নজরুল ইসলাম বলেন, ‘৫৩ বছর ধরে বসবাসরত মানুষদের উচ্ছেদ মানবিক বিপর্যয়। এ জমি তাদের।’

কাশিয়াডাঙ্গা থানার ওসি আজিজুল বারী জানান, ‘পাহাড়িয়ারা নিরাপত্তা চেয়েছেন। আমরা আছি। তাদের আপাতত কোনো নিরাপত্তা সংকট নেই।’

উন্নয়নকর্মী জোসেফ হাঁসদা বলেন, ‘সংবাদমাধ্যমের জন্যই ঘটনা জানি। আমাদের একটাই দাবি—এ মানুষগুলো যেন ভয় ছাড়া বাঁচতে পারে।’ এক পাহাড়িয়া তরুণীর কণ্ঠে তাদের আবেগ ঝরে পড়ে, ‘আমরা এখানেই থাকতে চাই। এ মাটি আমাদের।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১০

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১১

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১২

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৩

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৪

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৫

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৬

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৭

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৮

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৯

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

২০
X