কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৩ পিএম
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪১ পিএম
অনলাইন সংস্করণ

স্ত্রীর কথা মেনে চলা স্বামীরাই সুখী ও সফল হন, গবেষণায় দাবি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

‘সুখী স্ত্রী, সুখী জীবন’— বহুল প্রচলিত এই প্রবাদকেই এবার বৈজ্ঞানিকভাবে সত্য প্রমাণের চেষ্টায় গবেষকরা। যুক্তরাষ্ট্রভিত্তিক দ্য গটম্যান ইনস্টিটিউটের প্রধান গবেষক ড. জন গটম্যানের মতে, যে স্বামীরা তাদের স্ত্রীর কথা গুরুত্ব দেন এবং জীবনে স্ত্রীর প্রভাবকে স্বতঃস্ফূর্তভাবে মেনে নেন, তাদের দাম্পত্য যেমন দীর্ঘস্থায়ী হয়, তেমনি কর্মক্ষেত্রেও সাফল্যের সম্ভাবনা বেশি থাকে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম

এতে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে সুখী ও অটুট দাম্পত্যজীবন নিয়ে গবেষণা করে গটম্যান দেখিয়েছেন, স্ত্রীকে খুশি রাখা এবং তার মতামতকে সম্মান করা স্বামীর ব্যক্তিগত ও পেশাগত জীবনে ইতিবাচক প্রভাব ফেলে।

তার ভাষায়, ‘অনেক পুরুষ অজান্তেই স্ত্রীর প্রভাব প্রতিরোধ করেন। কিন্তু এখন সময় এসেছে স্ত্রীর প্রভাব গ্রহণ করার কৌশল শেখার। এটি এক ধরনের মানসিকতা এবং দক্ষতা, যা প্রতিদিন সঙ্গীর প্রতি মনোযোগ ও সমর্থনের মাধ্যমে তৈরি হয়।’

গবেষণায় আরও বলা হয়েছে, পরিপক্ব স্বামীরা স্ত্রীর মতামত সহজে মেনে নিতে পারেন। তারা সাধারণত সহানুভূতিশীল ও সহায়ক বাবা হন, কারণ আবেগ প্রকাশ বা বোঝাতে তাদের কোনো সংকোচ থাকে না।

সম্পর্ক নিয়ে এই গবেষণার ফলাফল সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। অনেক নারী স্বামীর নাম ট্যাগ করে মজার মজার মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘আমি যা বলি, সেটাই করো— সুখ নিশ্চিত!’ আরেকজন লিখেছেন, ‘তোমাকে হাজারবার ট্যাগ করছি... আশা করি এবার অন্তত মেনে চলবে।’

কালবেলা/এমএসকেএম/এটিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১০

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১১

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১২

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৩

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৪

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৫

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৬

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১৭

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১৮

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৯

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

২০
X