শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ০৮:১৯ পিএম
অনলাইন সংস্করণ

শরীয়তপুরে প্রথমবারের মতো সম্মিলিতভাবে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

শরীয়তপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। ছবি : কালবেলা
শরীয়তপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। ছবি : কালবেলা

শরীয়তপুরে প্রথমবারের মতো সম্মিলিতভাবে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। রাজনৈতিক বিভক্তির কারণে বিগত বছরগুলোতে বিএনপি ও সহযোগী সংগঠনের সব কার্যক্রম কয়েকভাগে বিভক্ত হয়ে পরিচালনা হলেও এবার সবকিছু ভুলে ঐক্যের বার্তা দিয়েছে জাতীয়তাবাদী যুবদল।

বহুদিন পর একসঙ্গে, ঐক্যবদ্ধভাবে পালন করেছে সংগঠনটির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী।

সোমবার (২৭ অক্টোবর) বিকেলে জেলা যুবদলের সম্মিলিত উদ্যোগে শহরের বিভিন্ন প্রান্ত থেকে আনন্দ মিছিল বের হয়ে শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে এসে মিলিত হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা যুবদলের সাবেক সভাপতি আরিফুজ্জামান মোল্লার সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিদ্যুতের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার একেএম নাসিরউদ্দিন কালু।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জব্বার খান এবং বিশেষ বক্তা ছিলেন জেলা যুবদলের সাবেক সভাপতি এজাজুল হক মামুন।

এছাড়াও জেলা যুবদলের সাবেক সহসভাপতি মনির মাঝি, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আতিক মোল্লা, সাবেক সাংগঠনিক সম্পাদক জুয়েল মাদবরসহ জেলা ও উপজেলার বিভিন্ন ইউনিটের নেতারা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, আগে আমরা আলাদা করে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতাম, কিন্তু এ বছর ঐক্যবদ্ধভাবে আয়োজন করতে পেরেছি এটি আমাদের জন্য আনন্দের বিষয়।

তারা আরও বলেন, আজকের এ অনুষ্ঠান থেকেই আমরা বার্তা দিতে চাই, আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে যুবদল ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করবে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার একেএম নাসিরউদ্দিন কালু প্রধান অতিথির বক্তব্য বলেন, আজকের এ আয়োজন আমাদের দলের জন্য আনন্দের সংবাদ। আগে যুবদল ভাগে ভাগ হয়ে অনুষ্ঠান করত, কিন্তু আজ দলের প্রতি আস্থা রেখে সবাই ঐক্যবদ্ধ হয়েছে। এখন আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। এ ঐক্য বজায় রেখে আমরা আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করব।

আলোচনা সভা শেষে কেক কেটে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X