মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ০৩:৫৯ পিএম
আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ০৪:০৪ পিএম
অনলাইন সংস্করণ

রোজ লবঙ্গ খেলে যেসব উপকারিতা পাবেন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রান্নায় স্বাদ বাড়াতে আমরা প্রায়ই লবঙ্গ ব্যবহার করি। কিন্তু জানো কি, এই ছোট্ট মশলাটি শুধু খাবারের গন্ধ বাড়ায় না- শরীরেরও নানাভাবে উপকার করে! পুষ্টিবিদরা বলছেন, প্রতিদিন একটি লবঙ্গ খেলে হজম ভালো থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, এমনকি কাশি বা মুখের দুর্গন্ধের মতো ছোটখাটো সমস্যাও দূর হয়।

লবঙ্গে আছে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিব্যাকটেরিয়াল ও প্রদাহবিরোধী উপাদান। তাই এটি শরীরের বিভিন্ন সমস্যায় প্রাকৃতিক ওষুধের মতো কাজ করে।

আরও পড়ুন : শীতে কলা খাওয়া কি ক্ষতিকর

আরও পড়ুন : ঘরোয়া উপায়ে দূর করুন আঁচিল

এছাড়াও এটি হজমে সাহায্য করে, পেট ফাঁপা ও অ্যাসিডিটি কমায়, মুখের দুর্গন্ধ দূর করে, জয়েন্টের ব্যথা ও বমি ভাব কমায়, কাশি ও ঠান্ডায় উপকার দেয়। পাশাপাশি এ ছোট মসলাটি রক্তে শর্করা ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে এবং লিভার ও হৃদ্‌যন্ত্রের স্বাস্থ্যের উন্নতি করে।

কখন ও কীভাবে খাবেন

কোচির অমৃতা হাসপাতালের পুষ্টিবিদ রহিতা ও. আর. বলেন, সকালে খালি পেটে ১-২টি লবঙ্গ চিবিয়ে খেলে হজম ভালো হয় ও লালা উৎপাদন বাড়ে। এতে খাবার সহজে হজম হয় এবং বমি ভাব বা অ্যাসিডিটি কমে।

পুষ্টিবিদ ভক্তি অরোরা কাপুরের মতে, লবঙ্গের অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান মুখের জীবাণু দূর করে ও দাঁতের স্বাস্থ্যের উন্নতি করে।

মুখের দুর্গন্ধ ও সার্বিক সুস্থতা

লবঙ্গের প্রদাহবিরোধী ও অ্যান্টিঅক্সিডেন্ট গুণ শরীরকে ভেতর থেকে শক্তিশালী রাখে। এটি লিভার পরিষ্কার রাখে, কোষ্ঠকাঠিন্য দূর করে, ইমিউন সিস্টেম শক্তিশালী করে এবং ব্যথানাশক হিসেবেও কাজ করে।

ভারতের পুষ্টিবিদ আরুশি গর্গ জানান, লবঙ্গ লিভারকে সুরক্ষা দেয় এবং নতুন কোষ তৈরিতে সাহায্য করে, যা শরীরের ডিটক্স প্রক্রিয়ায় সহায়ক।

লবঙ্গ চিবাতে না পারলে কী করবেন?

যদি লবঙ্গ চিবিয়ে খেতে কষ্ট হয়, তাহলে সহজ কিছু উপায় আছে :

- সকালের ওটমিল বা দইয়ের সঙ্গে গুঁড়া লবঙ্গ মিশিয়ে নিন

- চায়ের সঙ্গে কয়েকটি লবঙ্গ দিয়ে ফুটিয়ে পান করুন

- রান্নায়, বিশেষ করে মাংসের ম্যারিনেট বা বেকিংয়ে লবঙ্গের ব্যবহার বাড়াতে পারেন

আরও পড়ুন : গরম না ঠান্ডা... কোন কফি শরীরের জন্য ভালো?

আরও পড়ুন : শিশু বারবার ঘামছে? চিন্তার কারণ নয়, তবে সতর্ক থাকা জরুরি

প্রতিদিন মাত্র ১টি লবঙ্গ নিয়মিত খাওয়ার অভ্যাস শরীরের নানা দিক থেকে উপকার করতে পারে। তবে যাদের পেটের আলসার বা অতিরিক্ত অ্যাসিডিটির সমস্যা আছে, তারা খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন।

সূত্র : হিন্দুস্তান টাইমস

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১০

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১১

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১২

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৩

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৪

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৫

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৬

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৭

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৮

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৯

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

২০
X