কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৪, ০২:৫০ পিএম
আপডেট : ০৮ আগস্ট ২০২৪, ০৩:১০ পিএম
অনলাইন সংস্করণ

আবু সাঈদের জন্য কাঁদলেন ড. ইউনূস

আবু সাঈদের জন্য কাঁদলেন ড. ইউনূস

কোটাবিরোধী আন্দোলন ঘিরে সংঘর্ষে গুলিতে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের জন্য কাঁদলেন শান্তিতে নোবেলবিজয়ী ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (৮ আগস্ট) দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আবু সাঈদকে স্মরণ করেন।

বক্তব্যের শুরুতেই তিনি বলেন, যে বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ আজকে নতুন বিজয় দিবস সৃষ্টি করল সেটাকে সামনে রেখে এবং আরও মজবুত করে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। যে তরুণ সমাজ এটা সম্ভব করেছে তাদের প্রতি আমার সব প্রশংসা ও কৃতজ্ঞতা জানাচ্ছি। তরুণদের মাধ্যমে যে নতুন দেশ পেলাম সেই বাংলাদেশ যে দ্রুত গতিতে এগিয়ে চলতে পারে এটাই আমাদের শপথ। সেটাই আমরা রক্ষা করতে চাই।

তিনি বলেন, আজকে আবু সাঈদের কথা মনে পড়ছে আমাদের। যে আবু সাঈদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে, এটা কেউ ভুলতে পারবে না। কি অবিশ্বাস্য সাহসী যুবক বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে, তারপর থেকে কোনো যুবক-যুবতী হার মানেনি তারা সামনে এগিয়ে গেছে। এই স্বাধীনতা আমাদের রক্ষা করতে হবে, এর সুফল প্রতিটি মানুষের ঘরে পোঁছে দিতে হবে তা না হলে এর কোনো দাম নেই।

তরুণদের উদ্দেশে ইউনূস বলেন, এই দেশ তোমাদের হাতে, তোমরা এই দেশকে তোমাদের মত করে গড়ে তুলবে। তোমরা যখন দেশকে স্বাধীন করেছ তখন তোমাদের মনের মত করে গড়তেও পারবে। তোমাদের দেশে সারা দুনিয়া শিখবে।

তিনি বলেন, সরকার বলে একটা জিনিস আছে কিন্তু মানুষের আস্থা নেই। মানুষ মনে করে সরকার একটা দমন-পীড়নের যন্ত্র। এরকম সরকার হতে পারেনা। এমন সরকার হবে যেটা দেখে মানুষের বুক ফুলে উঠবে। সেই আস্থাটা ফিরিয়ে আনতে হবে।

উল্লেখ্য, গত ১৬ জুলাই সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটে আবু সাঈদকে গুলি করেন এক পুলিশ সদস্য। ওই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর সারা দেশে ব্যাপক আন্দোলন ছড়িয়ে পড়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্য বাজেটে ইতিহাসের সর্বোচ্চ বরাদ্দ, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ

ব্যক্তিগত ও দলীয় বিতর্কের মঞ্চে পরিণত হয়েছে সংসদ : গাজী আতাউর

সাড়ে ৬ ঘণ্টা পর তিন রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

ফেভারিটের মর্যাদা হারিয়েছে ব্রাজিল: রোনালদো

উত্তরা ক্লাবে ইবিয়ান ক্লাবের মতবিনিময়

স্কুলছাত্র ইথান গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৪

জার্মানিতে বন্দুকধারীর গুলিতে নিহত ৫, সন্দেহভাজন আটক

সড়কে ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ

আধিপত্য বিস্তারে প্রতিপক্ষের ওপর হামলা-অগ্নিসংযোগ

‘সোনালী অতীত, আলোকিত আগামী’ শীর্ষক স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত

১০

জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা

১১

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের ১০১ সদস্যবিশিষ্ট কমিটি পুনর্গঠন

১২

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ফ্যান জোনে বন্দুক হামলায় নিহত ১

১৩

ট্রলারসহ ৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

১৪

হাছান-নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ মঙ্গলবার

১৫

বৈশ্বিক অপরাধ মোকাবেলায় সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়তে চায় পুলিশ

১৬

সংকট পেরিয়ে আঞ্চলিক হাব হওয়ার পথে চট্টগ্রাম বন্দর

১৭

ভিসা খুলতেই বাড়বে যোগাযোগ: ভারত-বাংলাদেশ সম্পর্কের নতুন গতি

১৮

‘বিতর্কিত পেনাল্টি’ দেওয়া সেই রেফারি জাপান-ব্রাজিল ম্যাচে

১৯

ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠকের দিনক্ষণ জানালেন ট্রাম্প

২০
X