জবি প্রতিনিধি
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৪, ১০:০৩ পিএম
অনলাইন সংস্করণ

সূত্রাপুর থানার পুলিশকে ফুল দিয়ে বরণ করলেন শিক্ষার্থীরা

পুলিশকে ফুল দিচ্ছেন শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
পুলিশকে ফুল দিচ্ছেন শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুর থানা পুলিশকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৩ আগস্ট) পুরান ঢাকার রায়সাহেব বাজার মোড়ে পুলিশকে এ শুভেচ্ছা জানান শিক্ষার্থীরা। এ সময় তারা সূত্রাপুর থানায় কর্মরত পুলিশ ও আনসার সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন।

শিক্ষার্থীদের পক্ষ থেকে ফুল দিতে আসা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৮-১৯ বর্ষের শিক্ষার্থী রিয়াজুর ইসলাম বলেন, পুলিশ দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার কাজে পুনরায় নিয়োজিত হয়েছে। সে জন্য শিক্ষার্থীদের পক্ষ থেকে তাদের অভিনন্দন জানাই।

তিনি আরও বলেন, আজকে কর্মস্থলে যোগদান উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ পুরান ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের সাধুবাদ জানিয়েছে এবং আমরা আশা করি, পুলিশ তাদের আগের চরিত্রকে ভুলে গিয়ে নতুনভাবে নতুন বাংলাদেশে সাধারণ জনগণের বন্ধু হয়ে তাদের জানমাল রক্ষায় কাজ করবেন এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হবেন এবং মানুষের অধিকার রক্ষার্থে তাদের সর্বোচ্চ ত্যাগ-তিতিক্ষা নৈতিকতার পরিচয় দিয়ে সুন্দর আদর্শিক সার্বভৌম, উন্নত বাংলাদেশ গড়তে সহায়তা করবেন।

এ সময় সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, বাংলাদেশ পুলিশ একটি সুশৃঙ্খল বাহিনী। পুলিশ জনগণের জানমাল রক্ষায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করে। বিশেষ কারণে পুলিশ গত কয়েক দিন মাঠে থাকতে পারেনি। আজ থেকে জনগণের সহায়তায় নিয়মিত আইনশৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ জুন: ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

১০

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

১১

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১২

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১৩

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১৪

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৫

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৬

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৭

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৮

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৯

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

২০
X