কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৪, ০৬:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

উপ-প্রেস সচিব হলেন আবুল কালাম আজাদ

নতুন উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার। ছবি : সংগৃহীত
নতুন উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার। ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের উপ-প্রেস সচিব হলেন মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার। এ পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২২ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নিয়োগ প্রজ্ঞাপনে বলা হয়, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে প্রধান উপদেষ্টার মেয়াদকালে অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) এ পদে চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করবেন তিনি।

এ জন্য মাসে সর্বোচ্চ ৭১ হাজার ২০০ টাকা বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন তিনি।

নিয়োগ প্রজ্ঞাপনে আরও বলা হয়, এ নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

উল্লেখ্য, আবুল কালাম আজাদ সর্বশেষ ইংরেজি দৈনিক নিউ এইজের যুগ্ম বার্তা সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন।

এর আগে ১৪ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের প্রেস সচিবের দায়িত্ব পান বার্তা সংস্থা এএফপির ঢাকা ব্যুরোর চিফ শফিকুল আলম।

এ ছাড়া অপূর্ব জাহাঙ্গীরকে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব ও শাব্বীর আহমদকে সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১০

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১১

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১২

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৩

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৪

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৬

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৭

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৮

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৯

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

২০
X