কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৪, ১২:৫৩ পিএম
আপডেট : ২৭ আগস্ট ২০২৪, ০১:০৯ পিএম
অনলাইন সংস্করণ
জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র

‘আইনের শাসন প্রতিষ্ঠায় যা প্রয়োজন অন্তর্বর্তী সরকার তাই করবে’

ছবি : সংগৃহীত।
ছবি : সংগৃহীত।

জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজাররিক তার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেছেন, আমাদের কোনো সন্দেহ নেই যে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক এবং মানবিক দিক থেকে অত্যন্ত চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে দেশের দায়িত্ব গ্রহণ করেছে। তারা (অন্তর্বর্তীকালীন সরকার) আইনের শাসন এবং ন্যায়বিচার অনুসরণ নিশ্চিত করার জন্য যা যা প্রয়োজন তাই করবে বলে আমাদের আশা।

স্থানীয় সময় সোমবার জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এদিকে তাৎপর্যপূর্ণ এক সফরে ঢাকা আসছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক। সব কিছু ঠিক থাকলে আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে তিনি বাংলাদেশ সফর করবেন। একাধিক দায়িত্বশীল কূটনৈতিক সূত্র রাতে গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানিয়েছে, আগামী ৩০শে আগস্ট আন্তর্জাতিক গুমবিরোধী দিবসের আগেই গুমবিরোধী আন্তর্জাতিক সনদে যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ। গত ১৫ বছর ধরে গুমবিরোধী সনদে বাংলাদেশের যুক্ত হওয়ার তাগিদ ছিল। কিন্তু শেখ হাসিনা সরকার তা অগ্রাহ্য করে চলেছিল। ৫ আগস্ট ছাত্র-জনতার রক্তাক্ত অভ্যুত্থানে আওয়ামী সরকারের অবসান এবং পরবর্তীতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার কোনো রকম পর্যবেক্ষণ বা শর্ত ছাড়াই ওই সনদে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেয়।

পর্যবেক্ষকরা বলছেন, গুমবিরোধী সনদে বাংলাদেশের সম্পৃক্ততা এবং জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার ঢাকা সফর খুবই গুরুত্বপূর্ণ। স্মরণ করা যায়, গত ১৫ বছরে বাংলাদেশে ৭ শতাধিক মানুষ গুমের ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। অনেকে প্রাণে বাঁচলেও এখনো ১৫০ জনের বেশি মানুষের খোঁজ নেই।

গুমবিরোধী সনদটি ২০০৬ সালের ডিসেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত হয়। ৩২ দেশ এটি অনুস্বাক্ষর করার পরে ২০১০ সালে তা বাস্তবায়ন শুরু হয়। সামগ্রিকভাবে এই সনদের লক্ষ্য গুম বন্ধের পাশাপাশি এই অপরাধের জন্য দায়মুক্তি বন্ধ করা, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তা দেওয়া। এখন পর্যন্ত বিশ্বের ৭৫টি দেশ এই সনদে যুক্ত হয়েছে।

বাংলাদেশ জাতিসংঘের মানবাধিকারবিষয়ক ৯টি সনদের ৮টিতে সই করেছে। কিন্তু গুমের সনদে সমর্থন করেনি। পরিবর্তিত পরিস্থিতিতে দায়িত্ব নেওয়া বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মানবাধিকার সমুন্নত রাখার পাশাপাশি গুমের সংস্কৃতি বন্ধ করতে চায়। এ লক্ষ্যেই গুমবিরোধী সনদে যুক্ত হওয়ার ওই ত্বরিত সিদ্ধান্ত। রাজনীতি সচেতন তবে অ্যাক্টিভিস্ট ডিপ্লোমেট নয় এমন পেশাদাররা বলছেন, সনদ সই করার পর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুমের জন্য সরকার বা এর যে কোনো প্রতিষ্ঠানকে জবাবদিহির আওতায় আনার বিষয়ে ভূমিকা রাখবে জাতিসংঘ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১০

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১১

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

১২

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১৩

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

১৪

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

১৫

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

১৬

সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে কী আছে?

১৭

গোপালগঞ্জে আ.লীগ নেতার পদত্যাগ

১৮

এবার চালক বাবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেশ টিভির সাবেক এমডি আরিফ

১৯

সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন পেছাল ১২৭ বার

২০
X