বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৪, ০৪:২১ পিএম
অনলাইন সংস্করণ

‘জাতিসংঘের প্রতিনিধি দলকে সব ধরনের সহযোগিতা করা হবে’

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল। ছবি : সংগৃহীত
স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল। ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনে হত্যা ও নৃশংসতা তদন্তে জাতিসংঘের প্রতিনিধি দলকে সব ধরনের সহযোগিতা করা হবে।

মঙ্গলবার (২৭ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এর আগে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গত ২ মাসে শিক্ষার্থীদের গণঅভ্যুত্থান দমনে আসলে কী হয়েছে সেটি তদন্তেই তারা এসেছে, প্রাথমিকভাবে খুব ভালো আলোচনা হয়েছে।

তিনি জানান, তদন্ত কাজে জাতিসংঘ প্রতিনিধি দলকে সব ধরনের সহযোগিতা করবে সরকার। এ ছাড়া জাতিসংঘ মিশনে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী আরও বেশি সংখ্যক সদস্য যেন যেতে পারে সে ব্যাপারে তাদের অনুরোধ করেছি।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, কিছুক্ষণ আগে চীনের অ্যাম্বাসেডরও এসেছিলেন। বাংলাদেশে প্রায় ৯ হাজারের মতো চাইনিজ রয়েছে। অ্যাম্বাসেডর তাদের নিরাপত্তার বিষয়ে আমাদের অনুরোধ করেছে। আমরা বলেছি, আমাদের পক্ষে যতটুকু সাহায্য-সহযোগিতা করা দরকার অবশ্যই তা করব। বন্যায় ক্ষতিগ্রস্তদের যত ধরনের সাহায্য-সহযোগিতা করা প্রয়োজন সেগুলো আমরা চেয়েছি।

প্রসঙ্গত, গত মধ্য জুলাই থেকে আগস্টের শুরুতে কোটা সংস্কার আন্দোলন ও ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় দেশজুড়ে হওয়া হত্যাকাণ্ড ও নৃশংসতার তদন্তে সহায়তা করতে জাতিসংঘের তিন সদস্যের প্রতিনিধি দল বুধবার (২১ আগস্ট) মধ্যরাতে ঢাকায় এসেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X