কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৩, ০৬:১৬ পিএম
আপডেট : ৩১ জুলাই ২০২৩, ০৬:৩১ পিএম
অনলাইন সংস্করণ

মেসিকে নিয়ে বই লিখে বেস্টসেলার পুরস্কার পেলেন নাহিদ

বেস্ট অব দ্য বেস্টসেলার লেখকের পুরস্কার পেলেন তরুণ লেখক মাহবুব নাহিদ। ছবি : কালবেলা
বেস্ট অব দ্য বেস্টসেলার লেখকের পুরস্কার পেলেন তরুণ লেখক মাহবুব নাহিদ। ছবি : কালবেলা

উন্মাদনার আরেক নাম লিওনেল মেসি। সেই মেসিকে নিয়ে ‘লাইফ লেসনস ফ্রম মেসি’ শীর্ষক বই লিখেছিলেন তরুণ লেখক মাহবুব নাহিদ। গত অমর একুশে বইমেলায় বইটি প্রকাশের পর মেসির ভক্ত, পাঠকরা যেন হুমড়ি খেয়ে পড়েছিলেন দাঁড়িকমা প্রকাশনীর স্টলে। মুহূর্তেই ফুরিয়ে যায় প্রথম সংস্করণের সবগুলো কপি। পুরো মেলায় পাঁচটি মুদ্রণ আনতে হয়েছিল প্রকাশককে। ‘লাইফ লেসনস ফ্রম মেসি’ বইয়ের প্রাপ্তি এখানেই শেষ নয়। বইটি লিখে বেস্ট অব দ্য বেস্টসেলার লেখকের পুরস্কার পেলেন তরুণ লেখক মাহবুব নাহিদ।

সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান দাঁড়িকমা প্রকাশনী গত অর্থবছরে সর্বোচ্চ বিক্রিত বইয়ের লেখকদের ‘দাঁড়িকমা বেস্টসেলার পুরস্কার ২০২৩’ প্রদান করেছে। আজ ২৯ জুলাই ২০২৩, শনিবার সকালে বিশ্বসাহিত্য কেন্দ্রের মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে মাহবুব নাহিদের হাতে বেস্ট অব দ্য বেস্টসেলার লেখকের পুরস্কার তুলে দেন প্রধান অতিথি লেখক ও সাংবাদিক আনিসুল হক।

পুরস্কারপ্রাপ্ত অন্যান্য লেখকরা হলেন উপন্যাস বিভাগে মোহাম্মাদ আলী, ছোটগল্প বিভাগে মাহফুজ ফারুক, ক্যারিয়ার বিভাগে যৌথভাবে সত্যজিৎ চক্রবর্ত্তী ও মান্না দে, মুক্তগদ্য বিভাগে জনি হোসেন কাব্য, কবিতা বিভাগে শাহীন ইসলাম, অনুবাদ বিভাগে এ এস এম রাহাত, শিশুসাহিত্য বিভাগে ফারজানা আক্তার ও লাইফস্টাইল বিভাগে সাজ্জাদ হুসাইন রাহাত।

নতুন লেখকদের উদ্দেশ্যে প্রধান অতিথি আনিসুল হক বলেন, ‘কিছু বিষয় আছে যা মানুষকে হৃদয় দিয়ে, ইন্দ্রিয় দিয়ে অনুভব করতে হয়। সাহিত্য তেমনই একটি বিষয়। লেখালেখি করে যদি সমাজের সংস্কার করতে পারেন তাহলে লিখবেন, যদি দেশের উপকার করতে পারেন তাহলে লিখবেন। শুধু সমাজ ও দেশের সংস্কারই নয়; যদি সৌন্দর্য সৃষ্টি করতে পারেন তাহলেও লিখবেন।’

নিজের বক্তব্যের সময় মাহবুব নাহিদ বলেছেন, এত বড় একজন মানুষের হাত দিয়ে নেওয়া পুরস্কার আমার লেখালেখির দায়িত্ব আরও বাড়িয়ে দিবে।

দাঁড়িকমা প্রকাশনীর প্রকাশক আবদুল হাকিম নাহিদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি ও মিডিয়া ব্যক্তিত্ব আসাদ কাজল।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বর্তমান সময়ের জনপ্রিয় উপস্থাপক সাদিয়া রশ্নি সূচনা। এ ছাড়া পুরস্কারপ্রাপ্ত লেখকরা তাদের অনুভূতি ব্যক্ত করেন।

পুরস্কার বিতরণ ছাড়াও অনুষ্ঠানটি লেখক-পাঠকের মিলনমেলায় পরিণত হয়েছিল। অনুষ্ঠানে আগত পাঠকদের হাতে জনপ্রিয় ও চিরায়ত সাহিত্যের দুটি করে বই এবং বই সংগ্রহের জন্য বিশেষ ডিসকাউন্ট কার্ড তুলে দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার পরিবর্তনে জাপানের চমক, ব্রাজিলের একাদশ ঘোষণা

তিন বাংলাদেশি হত্যা : ইতালীয় গণমাধ্যমে উঠে এলো অভিযুক্তের পরিচয়

৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা

নেইমারকে ছাড়াই মাঠে নামছে ব্রাজিল

আধুনিক ডেন্টাল চিকিৎসায় ডা. শৈলীর মানবিক স্পর্শ

সংসদে আমির হামজা / খুচরার অভাবে ৮০ পয়সা বেশিতে সিগারেট কিনতে হচ্ছে

রংপুরে ৪৮ ঘণ্টায় সাতজনের মরদেহ উদ্ধার

যৌন নিপীড়ন মামলায় হেরে গেলেন ট্রাম্প, গুনতে হবে ৫০ লাখ ডলার জরিমানা 

ইয়াবাসহ আটক আর্জেন্টাইন সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ!

প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতা ও এমপিদের কুশল বিনিময়

১০

সীমান্তে বিএসএফের আরও একটি পুশইনচেষ্টা ভেস্তে দিল বিজিবি

১১

সন্তান হত্যায় মায়ের ১৩ বছরের কারাদণ্ড

১২

ব্রাজিলকে হারানোর লক্ষ্যে ‘মেসি’ ছাড়াই মাঠে নামছে জাপান

১৩

‘জামায়াতের মিথ্যাচারের রাজনীতির মুখোশ উন্মোচন হয়ে গেছে’

১৪

অ্যাপোলো ক্লিনিকে আন্তর্জাতিক সিএমই আয়োজন করল টেইনমপেট

১৫

মঙ্গলবার দেশে ফিরছে কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ

১৬

পেনাল্টি বক্সের সামনে ‘ডি’ আকৃতি কেন?

১৭

ক্রিকেট কোচের ৪৭ বছরের সশ্রম কারাদণ্ড

১৮

বিকেএসপিতে ‘২য় বিকেএসপি কাপ জুডো কাতা চ্যাম্পিয়নশিপ’ অনুষ্ঠিত

১৯

চল্লিশ ছুঁলেই সবাই বলে, উফ! বুড়ি হয়ে গেলে: অপরাজিতা আঢ্য

২০
X