কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১১:২০ এএম
অনলাইন সংস্করণ

সকালে রাজধানীতে ৮০ মিলিমিটার বৃষ্টি

গতকালকের রাজধানীর নিউ মার্কেট। ছবি : কালবেলা
গতকালকের রাজধানীর নিউ মার্কেট। ছবি : কালবেলা

রাজধানীতে আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ভোর থেকে সকাল নয়টা পর্যন্ত মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়। এতে ৩ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ দাঁড়িয়েছে ৮০ মিলিমিটার।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েছে নগরবাসী। রাজধানীর বিভিন্ন এলাকায় পানি জমে যায়। ফলে সৃষ্টি হয় ভয়াবহ জ্যাম।

সোমবার (২ সেপ্টেম্বর) থেকেই মেঘলা আকাশসহ বিভিন্ন জায়গায় থেমে থেমে বৃষ্টি হয়েছে। তবে আজ ভোর পাঁচটার পর শুরু হয় ঝুম বৃষ্টি। পরে থেমে থেমে বৃষ্টি চলে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক গনমাধ্যমে জানান, ঢাকা ও রাজশাহী বিভাগেই আজ বৃষ্টি হয়েছে বেশি। এর মধ্যে রাজধানীতে তিন ঘণ্টায় ৮০ মিলিমিটার বৃষ্টি হয়। আজ এই দুই বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে। অন্য বিভাগগুলোর কিছু কিছু স্থানে বৃষ্টি হতে পারে।

এছাড়াও দেশের ১২ অঞ্চলের ওপর দিয়ে দুপুর ১টার মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, ঢাকা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

১০

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

১১

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

১২

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

১৩

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

১৪

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১৫

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১৬

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৭

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১৮

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৯

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

২০
X