কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১১ পিএম
অনলাইন সংস্করণ

কিডনি হারানোর ঘটনায় ব্যবস্থা গ্রহণের নির্দেশ

কিডনি বিক্রির পর রয়ে যায় কাটা দাগ। ছবি : সংগৃহীত
কিডনি বিক্রির পর রয়ে যায় কাটা দাগ। ছবি : সংগৃহীত

কিডনি পাচার চক্রের খপ্পরে পড়ে ভারতে গিয়ে ৩ বাংলাদেশির কিডনি হারানোর ঘটনায় অপরাধী শনাক্তপূর্বক দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন।

বুধবার (১১ সেপ্টেম্বর) জাতীয় মানবাধিকার কমিশনের জনসংযোগ কর্মকর্তা ইউশা রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে অপরাধী শনাক্ত করে দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে কমিশন। এ ঘটনায় অভিযোগ গ্রহণ করেছে জাতীয় মানবাধিকার কমিশন।

বিবৃতিতে বলা হয়, কিডনি পাচারকারী সিন্ডিকেটের সদস্যরা কাজের লোভ দেখিয়ে মেডিকেল ভিসায় বাংলাদেশিদের ভারতে নিয়ে তাদের কিডনি বিক্রি করতে বাধ্য করে। জানা যায়, এই তিন বাংলাদেশির অভিযোগের ভিত্তিতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারার অধীন একটি মামলা করেছে ভারতের পুলিশ। মামলার চার্জশিট দাখিল করা হয়েছে এবং শুনানির প্রস্তুতি চলছে। ভুক্তভোগীরা ইতোমধ্যে দেশে ফিরে এসেছেন। কমিশন মনে করে, কোনো ব্যক্তির শরীর থেকে প্রতারণামূলকভাবে কিডনি কেড়ে নেওয়া মানবাধিকারের চরম লঙ্ঘন। উল্লিখিত ঘটনায় ভারতে ইতোমধ্যে মামলা করে চার্জশিটও দাখিল করা হয়েছে। তবে ঘটনাটি একটি সংঘবদ্ধ চক্রের কাজ যেখানে বাংলাদেশিরাও জড়িত থাকতে পারে।

কিডনি পাচার চক্রের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে কমিশনে প্রতিবেদন প্রেরণ করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে বলা হয়েছে। আগামী ১৫ অক্টোবর প্রতিবেদনের জন্য ধার্য করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা-ব্রাজিল, কে আগে স্বীকৃতি দিয়েছিল স্বাধীন বাংলাদেশকে  

অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে প্রধানমন্ত্রী

বিশ্বকাপ থেকে বিদায়ের পর যে দেশকে সমর্থন জানাল ইরান 

আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস জানাল অধিদপ্তর 

সুইডেনকে হারিয়ে শেষ ষোলোতে ফ্রান্স, মুখোমুখি হবে যারা 

এমবাপ্পের গোলে প্রথমার্ধে এগিয়ে ফ্রান্স 

ফ্রান্স-সুইডেন ম্যাচে কারা জিতবে, জানাল সুপারকম্পিউটার 

দুই ভুলে একদিনেই ‘অন্ধকার’ জার্মান গণিতবিদের ভবিষ্যৎ

থাইল্যান্ডি জুয়ার মূল হোতাসহ নোয়াখালীতে গ্রেপ্তার ১০

ইরান সংশ্লিষ্টতার অভিযোগে মার্কিন নাগরিককে আটক করেছে ইসরায়েল 

১০

ইলিশ নেই, খালি হাতে ফিরছেন জেলেরা

১১

বড় দুঃসংবাদ ব্রাজিলের, শেষ ষোলো থেকে ছিটকে গেলেন তারকা ফুটবলার

১২

চূড়ান্ত হলো ব্রাজিলের শেষ ষোলোর প্রতিপক্ষ, ম্যাচ কবে-কখন

১৩

হালান্ডের জয়সূচক গোলে রাউন্ড অফ-১৬ তে নরওয়ে  

১৪

বিস্ফোরক মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন এসএ পরিবহনের চেয়ারম্যান

১৫

প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ভাইকিংসরা

১৬

মার্কিন প্রেসিডেন্ট শিক্ষা অ্যাওয়ার্ড পেলেন ফেনীর মেয়ে সৈয়দা নুসরাত জাহান স্নেহা

১৭

ফরিদপুরে ৬ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০, নিহত ১

১৮

নতুন মুদ্রানীতি ঘোষণা

১৯

কানাডা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদককে অব্যাহতি, স্থায়ী বহিষ্কারে কেন্দ্রে চিঠি

২০
X