কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৩, ০৭:৩৫ পিএম
আপডেট : ০২ আগস্ট ২০২৩, ০৭:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

জুলাই মাসে বিজিবির ১৬১ কোটি টাকার চোরাচালান জব্দ

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত জুলাই মাসে অভিযান চালিয়ে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থান থেকে ১৬১ কোটি ৫৩ লাখ টাকার চোরাচালান পণ্য এবং অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে।

বুধবার (২ আগস্ট) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জব্দ করা চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ৮ কেজি ৬৭৯ গ্রাম স্বর্ণ, ২৯ কেজি ৭০০ গ্রাম রূপা, ১ লাখ ৩৯ হাজার ৬৩৭টি কসমেটিক্স সামগ্রী, ৩৬ হাজার ৩৫০টি ইমিটেশন গহনা, ১১ হাজার ৪১৫টি শাড়ি, ১ হাজার ৭৭২টি থ্রিপিস বা শার্ট পিস বা চাদর বা কম্বল, ৫৫৭ ঘনফুট কাঠ, ৮ হাজার ১৭৩ কেজি চা পাতা, ৩৭ হাজার ৭৩৭ কেজি কয়লা, ১ হাজার কেজি কারেন্ট সুতার জাল, ৬টি কষ্টিপাথরের মূর্তি, ১০০ কেজি গ্যামাক্সিন পাউডার, ১২টি ট্রাক বা কাভার্ডভ্যান, ২টি বাস, ৯টি পিকআপ, ৬টি প্রাইভেটকার, ২০টি সিএনজি বা ইজিবাইক এবং ৮৪টি মোটরসাইকেল। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে একটি পিস্তল, একটি এয়ার পিস্তল, একটি গান, ৯৫ কেজি সালফার এবং ৪৩৯ রাউন্ড গুলি।

এ ছাড়াও গত মাসে বিজিবি বিপুল মাদকদ্রব্য জব্দ করেছে। জব্দ করা মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে ১২ লাখ ৫১ হাজার ৫৭৩ পিস ইয়াবা, ৭ কেজি ৪২৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ৩২ কেজি ৬০৯ গ্রাম হেরোইন, ১২ হাজার ৩৪৩ বোতল ফেনসিডিল, ২৪ হাজার ২৫০ বোতল বিদেশি মদ, ৬ হাজার ৬৫০ ক্যান বিয়ার, ১ হাজার ৬৫৪ কেজি গাঁজা, ২ লাখ ৫৮ হাজার ৯৬১ প্যাকেট বিড়ি ও সিগারেট, ১ লাখ ২৪ হাজার ৯৭৯টি নেশাজাতীয় ইনজেকশন, ৪ হাজার ৭৯১টি ইস্কাফ সিরাপ, ২ হাজার ৪২৪ বোতল এমকেডিল বা কফিডিল, ১১ লাখ ২৭ হাজার ৮৫৩ পিস বিভিন্ন প্রকার ওষুধ এবং ১ লাখ ৬৭ হাজার ৯৫০টি অন্যান্য ট্যাবলেট।

এদিকে সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২৩৫ জন চোরাচালানিকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৬৬ জন বাংলাদেশি নাগরিক, ১৪ জন ভারতীয় নাগরিক এবং ৭৭ জন মিয়ানমার নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১০

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১১

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১২

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১৩

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

১৪

সরকারি খরচে বিশেষ বিমানে কানাডায় গেল কাতারি সমর্থকরা

১৫

জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছেন ডা. জুবাইদা : মঈন খান

১৬

জামায়াত এমপিকে ওভেন দিতে চান পার্থ, বিরোধীদলীয় নেতা বললেন—‘ওনার কাছে চাইছে নাকি’

১৭

এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

১৮

মৃত্যুর মুখ থেকে ফিরে বিশ্বকাপে, পর্তুগালকে রুখে দিয়ে গড়লেন ইতিহাস

১৯

মাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন কিশোর

২০
X