কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৩ পিএম
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৮ পিএম
অনলাইন সংস্করণ

স্বাস্থ্য খাতে পরিবর্তন আনতে সুস্বাস্থ্যের বাংলাদেশ ফোরাম

সুস্বাস্থ্যের বাংলাদেশ ফোরামে আলোচনা করছেন বক্তারা। ছবি : কালবেলা
সুস্বাস্থ্যের বাংলাদেশ ফোরামে আলোচনা করছেন বক্তারা। ছবি : কালবেলা

বাংলাদেশে স্বাস্থ্য খাতের দীর্ঘদিনের চ্যালেঞ্জগুলোকে অগ্রাধিকার দিয়ে সমাধান করা অত্যন্ত জরুরি হয়ে উঠেছে। ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের মূলমন্ত্রে অনুপ্রাণিত হয়ে স্বাস্থ্য ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে গঠিত হয়েছে সুস্বাস্থ্যের বাংলাদেশ ফোরাম। সংগঠনটির আহ্বায়ক ডা. কাজী সাইফউদ্দীন বেননূর ও সদস্য সচিব ডা. শামীম হায়দার তালুকদার।

বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নতুন অভিযাত্রায় বাংলাদেশের স্বাস্থ্য সংস্কার ভাবনা শীর্ষক এক অনুষ্ঠানে এ ফোরাম আত্মপ্রকাশ করে।

ফোরামের অন্যান্য সদস্যরা হলেন, ডা: সাখাওয়াৎ হোসেন সায়ন্থ, ডা. মো. আব্দুস শাকুর খান, ডা. শরফুল ইসলাম খান (ববি), ড. এম এ রাজ্জাক, ড. জহিরুল ইসলাম, ড. সৈয়দ মো. বকিবিল্লা টুটুল, ড. শাহিন আক্তার, ড. এম মনির হোসেন, ড. গোলাম মোহিউদ্দিন খান সাদি, ড. এস এম খালিদ মাহমুদ সাকিল, ড. আব্দুল আলিম, ড. জিয়া হায়দার, ড. তৌফিক জোয়ার্দার, ড. আহমদ এহসানূর রহমান।

আলোচনা অনুষ্ঠানে বলা হয়, এই ফোরাম নাগরিক সম্পৃক্ততা এবং জবাবদিহিতার শক্তিকে কাজে লাগিয়ে একটি দীর্ঘমেয়াদি, টেকসই, অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তোলার জন্য কাজ করছে। বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার চ্যালেঞ্জগুলো যেমন- মানসম্মত সেবার অভাব, গ্রামীণ ও শহুরে অঞ্চলের বৈষম্য, বেসরকারি স্বাস্থ্য খাতের যথাযথ ব্যবস্থাপনা, অসংক্রামক রোগের (এনসিডি) ক্রমবর্ধমান চাপ, এবং স্বাস্থ্যখাতে পর্যাপ্ত অর্থায়নের অভাব, এসবের আলোচনা এবং যৌক্তিক সমাধান প্রদানে কমিটি প্রতিশ্রুতিবদ্ধ। ন্যায়, জবাবদিহিতা এবং অন্তর্ভুক্তির নীতির উপর ভিত্তি করে এই কমিটি সমন্বিত সমাধান বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে।

ফোরামের লক্ষ্য : একটি সমতাভিত্তিক, অন্তর্ভুক্তিমূলক এবং জবাবদিহিতামূলক স্বাস্থ্যসেবা ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষে যৌক্তিক মতামত রাষ্ট্রের পরিচালকদের কাছে পৌঁছে দেয়া।

ফোরামটির উদ্দেশ্যসূমহ : ১। স্বাস্থ্যবিষয়ক জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার মাধ্যমে যৌথ বক্তব্য প্রদান। ২। স্বাস্থ্যবিষয়ক রাজনৈতিক বিতর্ক সমূহ নিরসনের লক্ষ্যে সঠিক ও গ্রহণযোগ্য সমাধান প্রস্তাব। ৩। বৈষম্যহীন স্বাস্থ্যসেবা ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে যার যার ক্ষেত্র থেকে বিভিন্ন কাজের মাধ্যমের মানুষকে সচেতন করা। ৪। সাধারণ নাগরিকদের পক্ষ হয়ে তাদের বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন মতামত রাষ্ট্রের পরিচালকদের কাছে পৌঁছে দেয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১০

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১১

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১২

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১৩

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৪

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৫

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৬

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৮

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১৯

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

২০
X