কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ জুলাই ২০২৫, ০৩:০৩ পিএম
আপডেট : ০২ জুলাই ২০২৫, ০৩:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে যুক্তরাষ্ট্রে দোয়া মাহফিল 

যুক্তরাষ্ট্রের জ্যাকশন হাইটস এলাকার স্থানীয় মসজিদে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ছবি : সংগৃহীত 
যুক্তরাষ্ট্রের জ্যাকশন হাইটস এলাকার স্থানীয় মসজিদে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ছবি : সংগৃহীত 

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে জ্যাকশন হাইটস পেট্রিয়টস অব বাংলাদেশে জুলাই স্প্রিটের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০১ জুলাই) বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় যুক্তরাষ্ট্রের জ্যাকশন হাইটস এলাকার স্থানীয় মসজিদে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে এই দোয়া মাহফিল হয়।

এতে উপস্থিত ছিলেন- সিনিয়র রাজনৈতিক বিশ্লেষক আবদুস সবুর, এশিয়া মানবাধিকার সংস্থার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (যুক্তরাষ্ট্র শাখা) এএসএম রহমত উল্লাহ ভূঁইয়া, উদয়ন কমিউনিটি অ্যাক্টিভিস্ট মো. জাবেদ, জাকির হাওলাদার, দেলওয়ার হোসেন শিপন, পেট্রিয়টস অব বাংলাদেশে জুলাই স্প্রিটের চেয়ারম্যান আবদুল কাদের, ভাইস চেয়ারম্যান হাসান সিদ্দিক, এমডি মনিরুল ইসলাম মনির প্রমুখ।

তারা বলেন, আমরা লাখ লাখ প্রবাসী বিশ্বের কাছে বাংলাদেশকে একটি শান্তিপূর্ণ দেশ হিসেবে দেখতে চাই। আমরা বৈষম্য চাই না। আমরা প্রতিহিংসার রাজনীতি দেখতে চাই না। আমরা অগণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই না। আমরা ফ্যাসিবাদের দোসরদের আর ক্ষমতায় দেখতে চাই না। আমার প্রবাসীরা ভারতীয় আগ্রাসনমুক্ত একটি সুন্দর বাংলাদেশ দেখতে চাই। তাই আমরা আবারও বলতে চাই, আগ্রাসনের বিরুদ্ধে দেশ-বিদেশের সব বাংলাদেশি জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে এবং আমরা প্রবাসীরা বাংলাদেশের জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি, অন্তর্বর্তী সরকার ও সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সব ষড়যন্ত্র রুখে দিতে হবে।

আলোচনা শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

নাঈমকে হেনস্থা, প্রতিবাদে সরব সতীর্থরা

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

১০

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

১১

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

১২

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

১৩

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

১৪

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

১৫

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

১৬

সাবলেট বাসায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, গণপিটুনি দিল এলাকাবাসী

১৭

নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ

১৮

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

১৯

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

২০
X