কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ জুলাই ২০২৫, ০৪:৩১ পিএম
আপডেট : ০২ জুলাই ২০২৫, ০৪:৩২ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী ভিসায় সময়সীমা আরোপের উদ্যোগ

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

প্রতি বছর হাজারো শিক্ষার্থী বিশ্বের বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্রে এফ-১ ভিসায় পড়াশোনার উদ্দেশ্যে আসেন। তাদের মধ্যে অনেকেই পড়াশোনা বা গবেষণা শেষ করার পরও দীর্ঘ সময় যুক্তরাষ্ট্রে অবস্থান করে থাকেন। এই পরিস্থিতির পরিবর্তন আনতে শিক্ষার্থী ভিসায় নির্দিষ্ট সময়সীমা আরোপের উদ্যোগ নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বর্তমানে এফ-১ ভিসায় কোনো নির্দিষ্ট মেয়াদ নির্ধারিত নেই। ফলে শিক্ষার্থীরা তাদের কোর্স শেষ করার পরও কিছুদিন যুক্তরাষ্ট্রে থাকতে পারেন। তবে ট্রাম্প প্রশাসনের প্রস্তাব অনুযায়ী, ভবিষ্যতে প্রতিটি শিক্ষার্থী ভিসায় নির্দিষ্ট মেয়াদ উল্লেখ করা বাধ্যতামূলক করা হবে। মেয়াদ শেষ হওয়ার পর যদি কোনো শিক্ষার্থী ভিসা নবায়ন না করেন, তাহলে তাকে অবৈধ অভিবাসী হিসেবে গণ্য করা হবে এবং মার্কিন আইন অনুযায়ী তা ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত হবে।

ট্রাম্প ২০২০ সালেও এই ধরনের একটি বিল কংগ্রেসে পেশ করেছিলেন, তবে সেই বছর প্রেসিডেন্ট নির্বাচন থাকায় বিষয়টি বেশি গুরুত্ব পায়নি এবং বিলের বিস্তারিত বিষয়বস্তু তখন প্রকাশ হয়নি।

এবার নতুন করে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ট্রাম্পের প্রস্তাবিত বিলটি কংগ্রেসে পাঠিয়েছে। এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে, বিলটিতে বলা হয়েছে— সব শিক্ষার্থী ভিসার মেয়াদ স্পষ্টভাবে নির্ধারণ করতে হবে এবং মেয়াদোত্তীর্ণ হওয়ার পর যথাসময়ে নবায়ন না করলে শিক্ষার্থীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

২০২৪ সালের নির্বাচনী প্রচারে ট্রাম্প অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের প্রতিশ্রুতি দিয়েছিলেন। ২০২৫ সালের ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর তিনি সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে নানা পদক্ষেপ নিচ্ছেন। এর অংশ হিসেবে শুধু অবৈধ অভিবাসীদের নয়, বিদেশি শিক্ষার্থীদের প্রতিও কড়াকড়ি আরোপ শুরু করেছেন।

সম্প্রতি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ২২০ কোটি ডলারের সরকারি অনুদান আটকে দিয়েছেন ট্রাম্প। তিনি প্রস্তাব দিয়েছেন, হার্ভার্ড যদি বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধ করে, তবে অনুদান আবার চালু করা হবে। হার্ভার্ড প্রশাসন এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১০

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১১

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১২

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

১৩

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৪

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

১৫

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

১৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

১৭

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

১৮

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৯

নতুন ভিডিওতে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

২০
X