কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৪, ০৭:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

জিএম কাদেরসহ জাতীয় পার্টির নেতাদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

জি এম কাদেরসহ জাতীয় পার্টির নেতাদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন। ছবি : সংগৃহীত
জি এম কাদেরসহ জাতীয় পার্টির নেতাদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন। ছবি : সংগৃহীত

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরসহ শেখ হাসিনার দোসরদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে ফ্যাসিবাদবিরোধী জনতা।

বুধবার (২ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ফ্যাসিবাদবিরোধী জনতার সমন্বয়ক এম এ আরিফের সভাপতিত্বে এতে সহসমন্বয়ক নাজমুল হাসান, তুহিন মাহমুদ, জহির উদ্দিন প্রমুখ বক্তব্য দেন।

মানববন্ধন কর্মসূচিতে সমন্বয়ক এম এ আরিফ বলেন, দেশের নিরপরাধ ছাত্রজনতাকে হত্যা করে স্বৈরাচার হাসিনা যে অপরাধ করেছেন, সেই একই অপরাধে অপরাধী জাতীয় পার্টি। পতিত অবৈধ সরকারকে বৈধতা দিয়েছে জাতীয় পার্টি। দেশের জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত রাখার আওয়ামী সরকারের নীলনকশা বাস্তবায়নে অন্যতম সহযোগী ছিল জাতীয় পার্টি।

তিনি বলেন, ১৪ জানুয়ারি দিনের ভোট রাতে করেছে এই জাতীয় পার্টিও। আজকে প্রতারক জি এম কাদের বলেন, আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ছিলাম। সত্যিই যদি তিনি পক্ষে থাকতেন তাহলে প্রথমেই যখন রংপুরে আবু সাঈদ শহীদ হন তখন যদি এর প্রতিবাদে জাতীয় পার্টি সংসদ থেকে পদত্যাগ করতো তাহলে আজকে হাজারো ছাত্রজনতাকে প্রাণ দিতে হতো না। আসলে ক্ষমতার মোহই জি এম কাদেরের কাছে মুখ্য।

বক্তারা বলেন, স্বৈরাচারের দোসর হিসেবে রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুর যদি সাজা হয় তাহলে জাতীয় পার্টির জি এম কাদের, আনিসুল ইসলাম মামুদ এবং মজিবুল হক চুন্নুর কেনো বিচার হবে না? আজকে হত্যা মামলার আসামি হয়েও জি এম কাদের যখন স্বরাষ্ট্র উপদেষ্টাসহ বিভিন্ন উপদেষ্টার বৈঠক করেন, তখন খুনি অপরাধীদের সঠিক বিচার নিয়ে জনমনে প্রশ্ন জেগেছে।

মানববন্ধনে জি এম কাদেরসহ শেখ হাসিনার দোসরদের বিচারের দাবিতে আগামী রোববার মশাল মিছিল কর্মসূচি ঘোষণা করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

১০

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

১১

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হচ্ছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম

১২

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

১৩

‘পুকুর-ফিশারিজের জন্য সড়ক যেন নষ্ট না হয়’

১৪

ভক্তদের চাহিদায় বাড়ছে বিটিএসের শো

১৫

শিক্ষায় গুরুত্ব দিলে বিশ্বের এক নম্বর জাতি হওয়া সম্ভব : শিক্ষামন্ত্রী

১৬

ফুটবলযুদ্ধ নিয়ে নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’

১৭

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

১৮

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

১৯

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

২০
X