কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৩, ০৫:২৭ পিএম
আপডেট : ০৪ আগস্ট ২০২৩, ০৫:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

জাতীয় শিক্ষক ফোরামের নতুন কর্মসূচি ঘোষণা

জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন করছে জাতীয় শিক্ষক ফোরাম ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ শাখা। ছবি : কালবেলা
জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন করছে জাতীয় শিক্ষক ফোরাম ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ শাখা। ছবি : কালবেলা

ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামীকাল শনিবার (৫ আগস্ট) সারা দেশে জেলায় জেলায় মানববন্ধন কর্মসূচির ঘোষণা দিয়েছে জাতীয় শিক্ষক ফোরাম।

শুক্রবার (৪ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে জাতীয় শিক্ষক ফোরাম ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ শাখা আয়োজিত মানববন্ধনে এ ঘোষণা দেওয়া হয়।

জাতীয় শিক্ষক ফোরাম ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা এ বি এম জাকারিয়ার সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ নেছার উদ্দিন, মো. আমির হোসেন, ড. মাসুম রব্বানি, হাবিবুর রহমান, কামরুল ইসলাম শিশির, মু. ইলিয়াস হোসাইন মাদারীপুরী, মাস্টার মোহাম্মদ হোসেন ও আনিসুর রহমান প্রমুখ।

আরও পড়ুন : প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদোন্নতি শুরু

জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সভাপতি আধ্যাপক নাসির উদ্দিন খান বলেছেন, দেশের সাড়ে পাঁচ লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর সঙ্গে সরকার বিমাতাসুলভ আচরণ করছে। অথচ বেসরকারি শিক্ষকরাই শিক্ষার ৯৬ ভাগ দায়িত্ব পালন করছে। মাত্র ৪ ভাগ দায়িত্ব পালনকারীদের যত সুযোগ-সুবিধা। এ পাহাড়সম বিরাজমান বৈষম্য দূর করা সময়ের দাবিতে পরিণত হয়েছে। আর একমাত্র সমাধান হচ্ছে জাতীয়করণ।

আর এই জাতীয়করণের দাবিতে জাতীয় শিক্ষক ফোরাম আগামীকাল ৫ আগস্ট সারা দেশে জেলায় জেলায় মানববন্ধন কর্মসূচি পালন করবে, বলেন তিনি।

সভাপতির বক্তব্যে মাওলানা এ বি এম জাকারিয়া বলেন, দেশের মাত্র ৭ হাজার ৪৫৩টি ইবতেদায়ি মাদ্রাসা রয়েছে। তার মধ্যে অনুদানভুক্ত রয়েছে মাত্র ১ হাজার ৫১৯টি। যারা নামমাত্র অনুদান পাচ্ছেন। ২০১৩ সালে প্রধানমন্ত্রী ২৬ হাজার রেজিস্ট্রার্ড প্রাইমারি জাতীয়করণ করেন। অথচ ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ তো দূরের কথা অনুদানভুক্তও হয়নি। ফলে ইবতেদায়ি শিক্ষকরা মানবেতর জীবনযাপন করছে। মাদ্রাসা শিক্ষা অস্তিত্ব সংকটে পড়ছে। তাই ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ করতে হবে।

তিনি আরও বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া দেওয়া হয় মাত্র ১ হাজার টাকা যা হাস্যকর ও অযৌক্তিক। সরকারি শিক্ষকদের ন্যায় ৪০ শতাংশ ভাগ করতে হবে।

নেতারা বলেন, আগামী প্রজন্মকে মাদক দুর্নীতি ও কিশোর গ্যাংয়ের ভয়াবহতা থেকে রক্ষা করতে ধর্মীয় ও নৈতিক শিক্ষার বিকল্প নেই। তাই শিক্ষার সর্বস্তরে ধর্ম শিক্ষা বাধ্যতামূলক করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

টানা দুই দফা বড় পতনে কত হলো স্বর্ণের দাম

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

১০

সরকারি হাসপাতালে টিকিট বাণিজ্য

১১

ন্যায়বিচারের স্বার্থে তাড়াহুড়ো করে বিচার করতে চাই না : চিফ প্রসিকিউটর

১২

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

১৩

ছাগল উদ্ধারে গিয়ে প্রাণ গেল ৪ জনের

১৪

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

১৫

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

১৬

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

১৭

এক সপ্তাহের আলটিমেটাম / বেলারুশে হামলা করবেন জেলেনস্কি!

১৮

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

১৯

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

২০
X