কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৪, ০৯:৩১ এএম
আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ০৭:১৯ পিএম
অনলাইন সংস্করণ

গ্রেপ্তার সাবেক কৃষিমন্ত্রীর বাসা থেকে যা পেল পুলিশ

সাবেক কৃষিমন্ত্রী ও সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদকে রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : সংগৃহীত
সাবেক কৃষিমন্ত্রী ও সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদকে রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : সংগৃহীত

সাবেক কৃষিমন্ত্রী ও মৌলভীবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. আবদুস শহীদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে উত্তরা ১০ নম্বর সেক্টরে তার নিজ বাড়ি থেকে উত্তরা পশ্চিম থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

ডিএমপির উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে উত্তরা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) সাদ্দাম হোসেনের নেতৃত্বে অভিযান চালাই। পরে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে উত্তরায় ছাত্র-জনতা হত্যার ঘটনায় তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় তিনটি হত্যা মামলা রয়েছে। বুধবার (৩০ অক্টোবর) তাকে আদালতে সোপর্দ করা হবে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে।

হাফিজুর রহমান আরও বলেন, সাবেক মন্ত্রীকে গ্রেপ্তারের সময় তার বাসা থেকে নগদ ৩ কোটি ১০ লাখ ২৭ হাজার টাকা, ১ হাজার ১২০ কানাডিয়ান ডলার, ১ হাজার ১০০ ইউরো, ৫ হাজার ৩০০ থাইবাথ, ১ হাজার ৯৫৩ ইউএস ডলার, ৫০০ মেক্সিকান ডলার, ৫০ হংকং ডলার, ৩ হাজার রুপি, ৩ হাজার ১১৭ কাতার রিয়াল এবং ৯৯০.৫০ গ্রাম (৮৫ ভরি প্রায়) ওজনের বিভিন্ন স্বর্ণালঙ্কার ও বার উদ্ধার করা হয়েছে।

আব্দুস শহীদ ১৯৭৩ সালে মৌলভীবাজারের কমলগঞ্জ গণমহাবিদ্যালয়ে যোগদান করে শিক্ষকতা পেশা শুরু করেন। তিনি বঙ্গবন্ধু শিশু একাডেমি কেন্দ্রীয় কমিটির সভাপতি ও আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য। এ ছাড়া তিনি পঞ্চম, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

পাশাপাশি তিনি ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত জাতীয় সংসদের চিফ হুইপ, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ এবং ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত জাতীয় সংসদে হুইপ হিসেবে আব্দুস শহীদ দায়িত্ব পালন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১০

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১১

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

১২

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

১৩

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

১৪

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১৫

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১৬

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১৭

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৮

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৯

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

২০
X