শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৪, ০৬:১৭ পিএম
অনলাইন সংস্করণ

সংখ্যালঘুদের নিয়ে ট্রাম্পের বক্তব্য উসকানিমূলক : এশিয়া মানবাধিকার সংস্থা

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

আমেরিকার প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প শুক্রবার (১লা নভেম্বর) বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে ধরনের সমালোচনা করেছেন তার বক্তব্যটি পুরোপুরি উসকানিমূলক ও বড় ধরনের সংঘাতের ইঙ্গিত। এশিয়া মানবাধিকার সংস্থা এধরনের বক্তব্য সমর্থন করে না। এশিয়া মানবাধিকার সংস্থা ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। রোববার (৩ নভেম্বর) এশিয়া মানবাধিকার সংস্থার মহাসচিব নজরুল ইসলাম বাবলু সংস্থাটির পক্ষে এক লিখিত বিবৃতিতে বলেন, একজন বিশ্বনেতা হিসেবে মি. ডোনাল্ড ট্রাম্প তার স্বাভাবিক চিন্তার জায়গায় বসে এমন উসকানিমূলক বক্তব্য দিতে পারেন না! এশিয়া মানবাধিকার সংস্থা মনে করে বাংলাদেশকে অশান্তির গোলচত্বর বানানোর জন্য তৎকালীন আওয়ামী লীগ সরকার ও ভিনদেশি শক্তির ইশারায় আলেমদের জঙ্গি বানানো এবং সংখ্যালঘুদের ওপর হামলা চালানো হয়েছিল। এধরনের ঘটনায় তৎকালীন আওয়ামী লীগ সরকারের দলীয় নেতাকর্মী ও ভিনদেশি সোর্স ছাড়া বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দল, সংগঠন জড়িত ছিল না।

বিবৃতিতে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের খণ্ডিত অংশ তুলে ধরা হয়। ট্রাম্প লিখেছেন, বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান এবং অন্যান্য সংখ্যালঘুদের ওপর বর্বর হামলার কড়া নিন্দা জানাচ্ছি। যারা উচ্ছৃঙ্খল জনতার দ্বারা হামলা ও লুটের শিকার হচ্ছেন। বাংলাদেশ এখন পুরোপুরি বিশৃঙ্খল অবস্থায় রয়েছে।

এশিয়া মানবাধিকার সংস্থার মতে, ডোনাল্ড ট্রাম্পের এধরনের বক্তব্য ভুল তথ্যদ্বারা সজ্জিত। এধরনের ঘটনা গত ৫ আগস্ট-২৪'র পর থেকে কোথাও ঘটেনি। বাংলাদেশ এখন মুসলিম, হিন্দু, বৌদ্ধ-খ্রিস্টানের মিলিত বিজয়ের অংশ। সম্প্রীতির মিলন মেলায় আগামীর বাংলাদেশ হবে অসাম্প্রদায়িক, বৈষম্যহীন ও শান্তিপূর্ণ বাংলাদেশ। এশিয়া মানবাধিকার সংস্থার মতে, ডোনাল্ড ট্রাম্পের উচিত সর্ব ভারতে মুসলমানদের ওপর ভারতীয় বিজেপি ও নরেন্দ্র মোদী সরকার কর্তৃক যে, দমন-পীড়ন ও গণহত্যা চালানো হচ্ছে, সে বিষয়ে তীব্র প্রতিবাদ জানানো।

এশিয়া মানবাধিকার সংস্থার মন্তব্য হলো বাংলাদেশের সংখ্যালঘুরা নয়! ভারতে মুসলিম সংখ্যালঘুরা, ইসরায়েলি বাহিনী দ্বারা ফিলিস্তিন-গাঁজাবাসী নির্যাতিত। তবে সকল স্বৈরশাসকের কঠিন বিচার হওয়া উচিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১০

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১১

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১২

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৩

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৪

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১৫

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১৬

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৭

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১৮

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১৯

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

২০
X