কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৩, ০৭:৫৩ পিএম
আপডেট : ১২ আগস্ট ২০২৩, ০৮:১৪ পিএম
অনলাইন সংস্করণ

শাহজালালে পাখির ধাক্কায় ক্ষতিগ্রস্ত ২ উড়োজাহাজ

বিমানের উড়োজাহাজের চাকায় পাখির ধাক্কা। ছবি : সংগৃহীত
বিমানের উড়োজাহাজের চাকায় পাখির ধাক্কা। ছবি : সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের সময় দুটি উড়োজাহাজের সঙ্গে পাখির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চাকা ফেটে বিমান দুটি ক্ষতিগ্রস্ত হয়। তবে যাত্রীরা অক্ষত রয়েছেন। শনিবার (১২ আগস্ট) এ ঘটনা ঘটে।

প্রথম ঘটনাটি ঘটে ঢাকা-ব্যাংকক রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ৩৮৮ ফ্লাইটের ক্ষেত্রে। বিমানের একজন সিনিয়র পাইলট জানান, উড্ডয়নের সময় রানওয়েতে উচ্চ গতিতে থাকা উড়োজাহাজের সঙ্গে একটি পাখির ধাক্কা লাগে। এতে উড়োজাহাজের একটি চাকা ফেটে যায়। ফলে উড্ডয়ন বাতিল হওয়ায় পরে যাত্রীদের ট্যাক্সিওয়েতে নামতে হয়।

বিমানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানান, এই যাত্রীদের পরে বিমানের অন্য একটি উড়োজাহাজে করে ব্যাংককে নিয়ে যাওয়া হয়। ক্ষতিগ্রস্ত উড়োজাহাজটি এখন বিমানের প্রকৌশলী দলের তত্ত্বাবধানে রয়েছে।

দ্বিতীয় ঘটনায়, ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইট উড্ডয়নের সময় পাখির ধাক্কা লাগে। এতে উড়োজাহাজের বাম পাশের ইঞ্জিনের তিনটি ব্লেড ক্ষতিগ্রস্ত হয় এবং দুটি চাকা গলে যায়।

এর আগে গত বছরের ডিসেম্বরে শাহজালালে অবতরণের সময় ইঞ্জিনে পাখির আঘাতে বিমানের একটি ড্রিমলাইনার ক্ষতিগ্রস্ত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

১০

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

১১

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

১২

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

১৩

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

১৪

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

১৫

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

১৬

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১৭

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১৮

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

১৯

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

২০
X