কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৫, ০৫:১৮ পিএম
অনলাইন সংস্করণ

‘দায়িত্ব ভাগাভাগি-সমতার মাধ্যমে উন্নত বিশ্ব গড়া সম্ভব’

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি : সংগৃহীত
পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি : সংগৃহীত

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দায়িত্ব ভাগাভাগি ও সমতার মাধ্যমে একটি উন্নত বিশ্ব গড়া সম্ভব। ইতিবাচক পরিবর্তনের জন্য নাগরিকদের নিরলসভাবে কাজ করতে হবে। পাশাপাশি সুবিধাবঞ্চিত মানুষের পাশেও দাঁড়াতে হবে। কারণ, ন্যায্যতা ও মর্যাদা নিশ্চিত করতে সবারই নিজেদের গণ্ডি পেরিয়ে এগিয়ে আসা উচিত।

শুক্রবার (১০ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলের ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩২৮-এর ৪০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিবেশ রক্ষায় ও সমাজের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে পরিবেশ উপদেষ্টা বলেন, পরিবেশ সংরক্ষণ ও সমাজ উন্নয়নে পুরুষ এবং নারীদের সমান ভূমিকা রাখতে হবে। সমাজের সমস্যাগুলো সমাধান করতে ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা জরুরি।

তিনি আরও বলেন, রাষ্ট্র হোক বা ব্যক্তি সব কাজের কেন্দ্রবিন্দুতে থাকা উচিত ন্যায্যতা। সেবা ও বন্ধুত্বের মাধ্যমে সমাজে ইতিবাচক উদাহরণ স্থাপন করতে ইনার হুইলের মতো সংগঠনকে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা একটি স্মরণিকা ও কনফারেন্স নিউজলেটার উন্মোচন করেন এবং মেমেন্টো বিতরণ করেন।

এতে সভাপতিত্ব করেন ডিস্ট্রিক্ট চেয়ারম্যান শাহানা আলম নির্ঝর। আরও বক্তব্য দেন ইনার হুইল বাংলাদেশের জাতীয় প্রতিনিধি তাহিয়া খালিদ এবং ডিস্ট্রিক্ট সেক্রেটারি মাহমুদা মাহবুব রুমা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১০

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১১

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১২

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১৩

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৪

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৫

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৬

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৭

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৮

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৯

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

২০
X