বাসস
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৫, ০২:৩৮ পিএম
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫, ০৪:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

গরু বিক্রির টাকা শেষ, গুলিতে আহত আরমানের চিকিৎসা বন্ধ!

আন্দোলনে যোগ দেওয়ার পর আরমানের তোলা ছবি। ছবি : সংগৃহীত
আন্দোলনে যোগ দেওয়ার পর আরমানের তোলা ছবি। ছবি : সংগৃহীত

পাঁচ ভাইবোনের মধ্যে মো. আরমান হোসেন হৃদয় চতুর্থ। পড়ে গ্রামের মাদ্রাসার অষ্টম শ্রেণিতে। ফেসবুকে শিক্ষার্থীদের আন্দোলন দেখে পরিবারকে না জানিয়ে চলে যায় ঢাকায়। আন্দোলনে যোগ দিয়ে পুলিশের গুলিতে আহত হয়। প্রথমে ঘরের গরু বিক্রি করে চিকিৎসা চালিয়েছেন। এখন তাও শেষ, বর্তমানে টাকার অভাবে চলছে না তার চিকিৎসা।

আরমান হোসেন হৃদয় (১৬) নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের শান্তসীতা গ্রামের আক্কেল আলী মাঝি বাড়ির মো. আনাল হক ও রোকেয়া বেগমের ছেলে। আরমান স্থানীয় নন্দনপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র।

জানা যায়, গত ১ আগস্ট মা-বাবাকে না জানিয়ে নিজের জমানো টাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিতে ঢাকায় যান আরমান। সদরঘাটে ফুফাতো ভাইয়ের বাসায় থেকে নিয়মিত আন্দোলনে যেতেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ৫ আগস্ট বিকেলে বংশাল থানার সামনে পুলিশের টিয়ারশেলে আহত হন তিনি। এরপর গুলিবিদ্ধ হলে ছাত্ররা তাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার শরীরে বিদ্ধ হওয়া দুটি গুলি বের করা হয়। পরদিন ৬ আগস্ট বাড়িতে আসেন আরমান। তারপর যন্ত্রণা নিয়ে ফের ভর্তি হন হাসপাতালে। চিকিৎসা খরচ জোগাড় করতে ঘরের গরু বিক্রি করেন। সে টাকায় চিকিৎসা চালানো হয়। কিন্তু বর্তমানে টাকার অভাবে তার চিকিৎসা চলছে না।

আরমান হোসেন রিদয় বলেন, আমার শরীরে তিনটা গুলি লেগেছে। দুইটা বুকে আর একটা মাথায়। বুকের গুলির স্থানে ব্যথা না লাগলেও মাথার গুলির স্থানে ব্যথা করে। পরীক্ষার খাতায় লিখতে গেলে আবার মাথায় ব্যথা অনুভব করি। থেমে থেমে লিখতে হয়। কোনো কাজ করতে পারি না। মাথা টনটন করে।

আরমানের বাবা আনাল হক বলেন, আমি পাগলের মতো হয়ে আছি। আমার তিন মেয়ে, দুই ছেলে। ছোট ছেলে আরমান গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা নেয়। তারপর বাড়ি ফিরে আসলে যন্ত্রণা সহ্য করতে না পারায় হাসপাতালে ভর্তি করাই। সেখানে চিকিৎসকরা জানায়, তার মাথায় আরেকটা গুলি আছে। সেটি বের করতে ঘরের গরু ৭৫ হাজার টাকায় বিক্রি করি। বর্তমানে আমার ছেলে কাত হয়ে ঘুমাতে পারে না, সারারাত ছটফট করে। আমি বিভিন্নভাবে ঋণে জর্জরিত হয়ে আছি। চিকিৎসা করাতে পারছি না।

আরমানের শিক্ষক আব্দুল মান্নান বলেন, আরমান ও তার ছোট বোন আমাদের মাদ্রাসায় পড়ালেখা করে। বেশ কয়েকদিন আরমান মাদ্রাসায় অনুপস্থিত ছিল। আরমানের বোনকে জিজ্ঞেস করলে সে তার ভাইয়ের সম্পর্কে কিছু বলত না। আমরা খবর নিয়ে জানতে পারি আরমান গুলিবিদ্ধ হয়েছে। ঘরের গরু বিক্রির টাকায় চিকিৎসা নিয়েছে। তার বাবা বিভিন্নভাবে কষ্টে আছে। আরমানের পাশে সহযোগিতার হাত বাড়ালে তার চিকিৎসা শেষ করা যেত।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক হাসিব আহমেদ বলেন, আরমান সাহসী ছেলে। সেদিন সাহস নিয়ে এগিয়ে গিয়েছে। তবে তার চিকিৎসার জন্য ঘরের গরু বিক্রি করতে হয়েছে, এটা খুবই কষ্টদায়ক। তার জন্য কী করা যায়, তা অন্যদের সঙ্গে আমরা আলাপ করব এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

এবিষয়ে সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) আখিনূর জাহান নীলা বলেন, আমার কাছে বিষয়টা জানা ছিল না। জানতে পারলে সহযোগিতা করতাম। তবে এখনো তাকে সহযোগিতা করার সুযোগ রয়েছে। তার জন্য উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার মাধ্যমে তালিকাভুক্ত হতে হবে। তারপর ভেরিফাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যাবে। তার চিকিৎসাসহ সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

১০

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

১১

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

১২

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

১৩

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

১৪

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

১৫

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

১৬

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

১৭

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১৮

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১৯

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

২০
X