কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:০৪ পিএম
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪২ পিএম
অনলাইন সংস্করণ

এক্সপ্রেসওয়েসহ ৪ মহাসড়ক ও আট সেতুর নাম বদলাচ্ছে 

এক্সপ্রেসওয়েসহ ৪ মহাসড়ক ও আট সেতুর বদল
ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে। ছবি : সংগৃহীত

দেশের চারটি মহাসড়ক ও আটটি সেতুর নাম পরিবর্তন করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. গোলাম জিলানী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা-মাওয়া মহাসড়কের যাত্রাবাড়ী ইন্টারসেকশন থেকে মাওয়া পর্যন্ত ৩৫ কিলোমিটার ও পচ্চার থেকে ভাঙ্গা পর্যন্ত ২০ কিলোমিটার জাতীয় মহাসড়কের নাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ে থেকে পরিবর্তন করে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে রাখা হয়েছে।

সিলেট জেলার বিমানবন্দর বাইপাস ইন্টারসেকশন-লালবাগ-সালুটিকর-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ জাতীয় মহাসড়কের নাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়ক থেকে পরিবর্তন করে বিমানবন্দর বাইপাস ইন্টারসেকশন-লালবাগ-সালুটিকর-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ জাতীয় মহাসড়ক করা হয়েছে।

মাদারীপুর সড়ক বিভাগের আওতাধীন মাদারীপুর (মোস্তফাপুর)-ভায়া কাজিরটেক ব্রিজ হয়ে শরীয়তপুর পর্যন্ত দীর্ঘ ২২২.৭৫ কিলোমিটার মহাসড়কের নাম শেখ হাসিনা মহাসড়ক থেকে পরিবর্তন করে কাজীরটেক ব্রিজ-শরীয়তপুর মহাসড়ক করা হয়েছে।

চট্টগ্রাম সড়ক বিভাগাধীন বড়তাকিয়া (আবুতোরাব)-মিরসরাই অর্থনৈতিক অঞ্চল সংযোগ সড়কটির নাম শেখ হাসিনা সরণি থেকে পরিবর্তন করে বড়তাকিয়া (আবুতোরাব)-মিরসরাই অর্থনৈতিক অঞ্চল সংযোগ সড়ক করা হয়েছে।

পীরগঞ্জ উপজেলার কাঁচদহঘাট নামক স্থানে করতোয়া নদীর উপর নির্মিত ২৭৮ দশমিক ৮৮ মিটার পিসি গার্ডার সেতুর নাম ওয়াজেদ মিয়া সেতু থেকে পরিবর্তন করে কাঁচদহ সেতু করা হয়েছে।

পটুয়াখালী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের ৪৯তম কিলোমিটারে আন্দারমানিক নদীর উপর নির্মিত সেতুর নাম শেখ কামাল সেতু থেকে পরিবর্তন করে আন্দার মানিক সেতু করা হয়েছে।

পটুয়াখালী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের ৬১তম কিলোমিটারে সোনাতলা নদীর উপর নির্মিত সেতুর নাম শেখ জামাল সেতু থেকে পরিবর্তন করে সোনাতলা সেতু করা হয়েছে।

পটুয়াখালী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের ৬৬তম কিলোমিটারে খাপড়াভাঙ্গা নদীর উপর নির্মিত সেতুর নাম শেখ রাসেল সেতু থেকে পরিবর্তন করে খাপড়াভাঙ্গা সেতু রাখা হয়েছে।

পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলায় বলেশ্বর নদীর উপর নির্মিত ৩৮৭.৩১ মিটার দীর্ঘ সেতুর নাম শহীদ শেখ ফজলুল হক মনি সেতু থেকে পরিবর্তন করে ইন্দুরকানি সেতু রাখা হয়েছে।

পিরোজপুর সড়ক বিভাগের আওতাধীন রাজাপুর-নৈকাঠী-বেকুটিয়া-পিরোজপুর জেলা মহাসড়কের ১২তম কিলোমিটারে বেকুটিয়া পয়েন্টে কঁচা নদীর উপর নির্মিত বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর নাম পরিবর্তন করে বেকুটিয়া সেতু রাখা হয়েছে।

এছাড়া, নারায়ণগঞ্জ সড়ক বিভাগের আওতাধীন ২য় শীতলক্ষ্যা সেতুর নাম সুলতানা কামাল সেতু থেকে পরিবর্তন করে ডেমরা সেতু রাখা হয়েছে এবং বরিশাল জেলায় অবস্থিত দপদপিয়া সেতুর নাম শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতু থেকে পরিবর্তন করে দপদপিয়া সেতু রাখা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১০

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১১

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

১২

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

১৩

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

১৪

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

১৫

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

১৬

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

১৭

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

১৮

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

১৯

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

২০
X