কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ মার্চ ২০২৫, ০৯:০৪ পিএম
অনলাইন সংস্করণ

জাটকা সংরক্ষণে সাঁড়াশি অভিযান কোস্টগার্ডের

পদ্মা ও মেঘনার অভয়াশ্রমে জাটকা সংরক্ষণে সাঁড়াশি অভিযান চালিয়েছে কোস্টগার্ডের সদস্যরা। ছবি : সংগৃহীত
পদ্মা ও মেঘনার অভয়াশ্রমে জাটকা সংরক্ষণে সাঁড়াশি অভিযান চালিয়েছে কোস্টগার্ডের সদস্যরা। ছবি : সংগৃহীত

চাঁদপুরের পদ্মা ও মেঘনার অভয়াশ্রমে জাটকা সংরক্ষণে সাঁড়াশি অভিযান চালিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।

রোববার (০২ মার্চ) ভোর থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার মতলব উত্তরের ষাটনল থেকে দক্ষিণে হাইমচরের চরভৈরবী পর্যন্ত বিশাল এই অভয়াশ্রমে অভিযান চালানো হয়।

জানা গেছে, বাংলাদেশ কোস্ট গার্ডের বেশ কয়েকটি স্পিডবোট ও ভারি নৌযান নিয়ে এই অঞ্চলে টহল জোরদার করে। অভিযানের সময় অভয়াশ্রমে কোনো জেলেকে জাল ও নৌকা নিয়ে মাছ ধরতে দেখা যায়নি।

অভিযান সম্পর্কে বাংলাদেশ কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লে. ফজলুল হক বলেন, জাটকা সংরক্ষণ বেশকিছু পদক্ষেপ গ্রহণ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। তারই অংশ হিসেবে এমন অভিযান চলছে এবং আগামী ৩০ এপ্রিল পর্যন্ত তা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, গতকাল শনিবার (০১ মার্চ) থেকে জাটকা সংরক্ষণে নেওয়া কর্মসূচি আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। এ সময় চাঁদপুরের পদ্মা ও মেঘনাসহ দেশের পাঁচটি অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। তবে নিষেধাজ্ঞার সময় সরকারি তালিকায় থাকা বেকার জেলেদের খাদ্য সহায়তা হিসেবে প্রতি মাসে ৪০ কেজি হারে চাল দেওয়ার কথা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১০

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

১১

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

১২

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

১৩

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

১৪

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

১৫

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

১৬

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

১৭

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

১৮

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

১৯

‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X