কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৩, ১০:০৫ এএম
অনলাইন সংস্করণ

দৈনিক আমাদের সময়ের প্রকাশক তাপস মজুমদার মারা গেছেন

দৈনিক আমাদের সময়ের প্রকাশক অ্যাডভোকেট তাপস মজুমদার। ছবি : সংগৃহীত
দৈনিক আমাদের সময়ের প্রকাশক অ্যাডভোকেট তাপস মজুমদার। ছবি : সংগৃহীত

দৈনিক আমাদের সময়ের প্রকাশক অ্যাডভোকেট তাপস মজুমদার মারা গেছেন। মঙ্গলবার (২২ আগস্ট) ভোর চারটার দিকে নিজ বাসায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার মেয়ে শ্রীলা মজুমদার বলেন, ‘আগে থেকেই বাবা অসুস্থ ছিলেন। তবে গতকাল সোমবার রাত ১২টা থেকে বেশি অসুস্থ হয়ে পড়েন। এরপর রাত দুইটার পর অবস্থা বেশি খারাপ হলে আমরা তাকে হাসপাতালে নেই। সেখানে চিকিৎসক জানান, বাবা আর নেই। আমরা ধারণা করছি, বাবা বাসাতেই মারা যান।’

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী এস. এম. বকস কল্লোলের মৃত্যুর পর চলতি বছরের ১১ জুলাই দৈনিক আমাদের সময়ের প্রকাশক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন অ্যাডভোকেট তাপস মজুমদার। একই সঙ্গে তিনি ইংরেজি দৈনিক বিজনেস পোস্টেরও প্রকাশক ছিলেন।

তাপস মজুমদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দৈনিক আমাদের সময়ের সম্পাদক আবুল মোমেন ও উপদেষ্টা সম্পাদক ড. খোন্দকার শওকত হোসেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১০

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১১

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

১২

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

১৩

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

১৪

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১৫

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১৬

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১৭

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৮

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৯

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

২০
X