কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৫, ০৪:০৩ পিএম
আপডেট : ১৫ মার্চ ২০২৫, ০৪:১০ পিএম
অনলাইন সংস্করণ

শিশু নির্যাতনকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান খেলাঘরের

জাতীয় প্রেস ক্লাবের সামনে কেন্দ্রীয় খেলাঘর আসরের মানববন্ধন। ছবি : কালবেলা
জাতীয় প্রেস ক্লাবের সামনে কেন্দ্রীয় খেলাঘর আসরের মানববন্ধন। ছবি : কালবেলা

নিম্ন আদালতে দোষী প্রমাণিত হলে উচ্চ আদালতে এক সপ্তাহের মধ্যে আপিল নিষ্পত্তি শেষে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করার দাবি জানিয়েছে জাতীয় শিশু-কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসর।

সেইসঙ্গে শিশু নিপীড়নকারীদের আদালতে আইনি সহায়তা না দেওয়া এবং আইনের ফাঁকফোকর গলিয়ে অপরাধীরা যেন বেরিয়ে যেতে না পারে, এ ব্যাপারে রাষ্ট্রপক্ষসহ সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছে সংগঠনটি। পাশাপাশি শিশু নির্যাতনকারীদের সামাজিকভাবে বয়কট করারও আহ্বান জানিয়েছে খেলাঘর।

শনিবার (১৫ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে আছিয়াসহ দেশের বিভিন্ন জেলায় শিশুদের ওপর পাশবিক নির্যাতনের ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে খেলাঘর আসরের পক্ষ থেকে আয়োজিত মানববন্ধন থেকে বক্তারা এসব দাবি জানান।

এতে অংশ নিয়ে শিশুরাও অপরাধীদের সর্বোচ্চ শাস্তি চেয়ে সমাজে বেড়ে ওঠার নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছে। সেইসঙ্গে শিশুদের ওপর সব পাশবিক নির্যাতন বন্ধেরও দাবি জানায় তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন- খেলাঘর কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. মাখদুমা নাগিয়স রত্না, সাধারণ সম্পাদক প্রণয় সাহা, বীর মুক্তিযোদ্ধা সফিকুর রহমান শহীদ, অধ্যক্ষ শরীফ আহমেদ, হান্নান চৌধুরী, প্রবীর সাহা, হাফিজুর রহমান মিন্টু, সাংবাদিক রাজন ভট্টাচার্য, সাহানা আক্তার লাকী, সাউফুজ্জামান শোভন, সামিনা জাহান প্রমুখ।

শিশু নির্যাতনকারীদের সামাজিকভাবে বয়কটের ডাক দিয়ে কর্মসূচিতে বক্তারা বলেন, সারাদেশে কন্যাশিশুদের নিয়ে অভিভাবকরা রীতিমতো আতঙ্কিত। সমাজে মানবিক ও নৈতিক অবক্ষয়ের কারণে কন্যা শিশুদের ভোগ্যপণ্য বিবেচনায় নিয়ে একদল নরপিশাচ এ ধরনের অপকর্মে লিপ্ত হয়েছে। তাদের ধারণা সমাজে ন্যায় বিচার নেই। আইনের শাসন ঢিলেঢালা।

কোনো কোনো ক্ষেত্রে রাজনৈতিক সংস্কৃতি থেকে শুরু করে পুলিশ প্রশাসন অপকর্মকারীদের পক্ষে অবস্থান নেয়। যার ধারাবাহিকতায় বিচারহীনতার সংস্কৃতি বাড়ছে। তেমনি অপরাধ করে পার পেয়ে যাচ্ছেন অনেকেই। কোনো কোনো ক্ষেত্রে গুরুতর অপরাধে নামমাত্র সাজা হচ্ছে। এসব নজির অপরাধীদের আরও বেপরোয়া করে তুলছে।

সুষ্ঠু বাঙালি সংস্কৃতির বিকাশের মধ্য দিয়ে মানবিক সমাজ গড়ে তোলার দাবি জানিয়ে তারা বলেন, অপরাধ দমনে সুস্থ ধারার সাংস্কৃতিক জাগরণের বিকল্প নেই। তেমনি মানবতাবাদী দর্শনে মানুষকে উজ্জীবিত করতে হবে। সেইসঙ্গে শিশুদের সব প্রকার সুরক্ষা নিশ্চিত করারও দাবি জানান খেলাঘর সংগঠকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এএইউবির ২০তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

রাজধানীর খালগুলোর সীমানা নির্ধারণে ২ সিটির কমিটি গঠন

লেবাননে ইসরায়েলি বাহিনীর ঘাঁটিতে হিজবুল্লাহর রকেট হামলা

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. তোজাম্মেল হোসেনকে সংবর্ধনা

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলাকারীদের গ্রেপ্তারসহ ছয় দাবি আইএসপিএবির

প্রথম ম্যাচে ড্র করেও যারা বিশ্বজয় করেছিল: ইতিহাস যা বলে

শপিংমল-মার্কেট খোলা রাখার সময় নিয়ে গণবিজ্ঞপ্তি, অমান্য করলেই ব্যবস্থা

২৪ ঘণ্টায় হাম উপসর্গে প্রাণ গেল ৪ শিশুর, মৃত্যু বেড়ে ৬৫২

জাবি শিক্ষার্থীকে নির্যাতন : প্রধান আসামি ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

গ্রেপ্তারের পর নতুন করে আলোচনায় বেনজীরের সব অপকর্ম

১০

বিশ্ব রক্তদাতা দিবস আজ

১১

সৌদিতে অভিযানে এক সপ্তাহে ৮ হাজার প্রবাসী বহিষ্কার

১২

‘শিবিরের অপপ্রচার ও গুম-নাটকের’ বিরুদ্ধে জবি ছাত্রদলের বিক্ষোভ

১৩

‘নেইমারদের অপহরণ করবে এলিয়েনরা’ -ব্রাজিল ম্যাচ নিয়ে নারী গণকের অদ্ভুত ভবিষ্যদ্বাণী

১৪

সংসদে জানালেন শিক্ষামন্ত্রী / প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদ বিভাগের অসম্মতি

১৫

শিল্পী সমিতির নির্বাচনে লড়ছেন চিত্রনায়িকা জলি

১৬

‘ফার্মগেট’ কেলেঙ্কারি থেকে বাঁচতে আদালতের দ্বারস্থ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

১৭

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা বিজয়‌ কারাগারে

১৮

সমন্বিত উদ্যোগেই চট্টগ্রামের সংকট সমাধানের ঘোষণা নতুন সিডিএ চেয়ারম্যানের

১৯

বেনজীরকে দ্রুত দেশে আনা হবে : দুদক 

২০
X