কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৫, ০৭:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

একাত্তরে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাওয়ার আহ্বান ঢাকার

ঢাকা ও ইসলামাবাদের পররাষ্ট্রসচিব পর্যায়ে এফওসি অনুষ্ঠান। ছবি : সংগৃহীত
ঢাকা ও ইসলামাবাদের পররাষ্ট্রসচিব পর্যায়ে এফওসি অনুষ্ঠান। ছবি : সংগৃহীত

একাত্তরে গণহত্যার ক্ষমা চাওয়া, বাংলাদেশের টাকা ফেরত নেওয়া এবং আটকে পড়া পাকিস্তানিদের ফেরত নিতে পাকিস্তানের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকালে বাংলাদেশে সফররত পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচের সঙ্গে বৈঠক শেষে এই তথ্য জানান তিনি।

বৈঠকের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে জসীম উদ্দিন জানান, বাংলাদেশের টাকা ফেরত দিতে আলোচনা এগিয়ে নিতে রাজি হয়েছে ইসলামাবাদ। পাকিস্তানের কাছ থেকে ৪ দশমিক ৫২ বিলিয়ন ডলারের দাবি করেছে বাংলাদেশ।

তিনি জানান, শিগগিরই বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে একমত হয়েছে বৈঠকে। পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক সামনের দিনগুলোতে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বিষয় প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আলোচনা করেছে।

এ ছাড়া বাণিজ্য, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, পরিবহন যোগাযোগ উন্নয়ন নিয়েও আলোচনা হয়েছে। আটকে পড়া পাকিস্তানিদের ফেরত নিতে আলোচনা হয়েছে। দুই দেশের সম্পর্ক মজুবত করতে দ্রুত অনিস্পত্তি ইস্যু সমাধানের তাগিদ দিয়েছে ঢাকা।

আগামী ২৭ ও ২৮ এপ্রিল পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফর করবেন বলেও জানিয়েছেন মো. জসীম উদ্দিন।

পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ জানিয়েছেন, অমীমাংসিত ইস্যু নিয়ে অভ্যন্তরীণ আলোচনা অব্যহত রাখা হবে। জাতীয় স্বার্থের কথা মাথায় রেখেই প্রতিবেশী দেশের সঙ্গে স্থবির সম্পর্ক এগিয়ে নিতে চায় বাংলাদেশ। দুই দেশের মধ্যে নিয়মিত যোগাযোগ থাকলে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও জোরদার করা সম্ভব।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক বিষয়ে পররাষ্ট্র সচিব জানান, যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক আরোপের বিষয়ে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ।

রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্রের মানবিক ও রাজনৈতিক সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়েছে। আলোচনা হয়েছে সার্ক সচল করা নিয়ে। দ্বিপক্ষীয় বিষয়সহ আলোচনা হয়েছে চলমান সংস্কার ও নির্বাচন নিয়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী

মসজিদে আগুন দিয়ে হিব্রুতে স্লোগান লিখে গেলেন ইসরায়েলিরা

সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগের আহ্বান প্রাণিসম্পদমন্ত্রীর

আবাসিক হল থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্কুলে উত্তেজনা-ভাঙচুর

১ লাখ টনের বেশি ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘নিনেমিয়া’

বৈরী আবহাওয়া উপেক্ষা করে শ্রীমঙ্গলের সভায় প্রধানমন্ত্রী

দেশে প্রথমবার ‘ফ্রি ট্রেড জোন’ করতে যাচ্ছে সরকার : মন্ত্রিপরিষদ সচিব

শরীরে ধানের শীষ জড়িয়ে প্রধানমন্ত্রীর সভায় শিমুল

জনসম্মুখে জবাবদিহিতা প্রতিষ্ঠা করলেন নৌ প্রতিমন্ত্রী

১০

সাড়ে ৬ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক

১১

সিজেপির প্রতিষ্ঠাতাকে চড়, আটকরা মুক্তির পর পেলেন ফুলেল অভ্যর্থনা

১২

‘আমরাই ইনস্টাগ্রামে সবচেয়ে বিখ্যাত জুটি’, মোদিকে মেলোনি

১৩

বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে মানুষের ঢল

১৪

খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটা 

১৫

বগুড়ায় নবগঠিত চার ইউনিয়নে প্রশাসক নিয়োগে নাম প্রস্তাব

১৬

পুশ-ইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

১৭

মহাসড়কে বিমান বিধ্বস্ত, উদ্ধারে ছুটে আসেন পথচারীরা

১৮

তরুণকে টহল পুলিশের গুলি : ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

১৯

তিন শতকের সাক্ষী চট্টগ্রামের কাঞ্চননাথ শিব মন্দির

২০
X