মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ জুলাই ২০২৫, ০৭:১৪ পিএম
অনলাইন সংস্করণ

এইচএসসির তৃতীয় দিনে অনুপস্থিত ২৪৮৯১ জন 

পরীক্ষার্থীরা। পুরোনো ছবি
পরীক্ষার্থীরা। পুরোনো ছবি

এইচএসসি ও সমমান পরীক্ষার তৃতীয় দিনে সারা দেশে ২৪ হাজার ৮৯১ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এদিন অসদুপায় অবলম্বন এবং নিয়ম ভঙ্গের দায়ে বহিষ্কার করা হয়েছে ৬২ শিক্ষার্থীকে।

মঙ্গলবার (১ জুলাই) শিক্ষা বোর্ডগুলোর পাঠানো পরীক্ষাসংক্রান্ত প্রতিবেদনের ভিত্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

এতে জানানো হয়, সারা দেশে মোট ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১২ লাখ ৫১ হাজার। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ১১ লাখ ৭২ হাজার ৬৯ (১,১৭২,০৬৯) জন। অনুপস্থিত ছিল ২৪ হাজার ৮৬৪ জন শিক্ষার্থী, যা মোট পরীক্ষার্থীর ২ দশমিক ৪১ শতাংশ।

এদের মধ্যে, ঢাকা শিক্ষা বোর্ডে ২ লাখ ৭৭ হাজার ৯৮৮ পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছে ২ লাখ ৭৩ হাজার ৫৮৬ জন। অনুপস্থিত ছিল ৪ হাজার ৪০২ জন, বহিষ্কার হয়েছে সাতজন। রাজশাহীতে অনুপস্থিত ছিল ২ হাজার ৫২৭ জন, বহিষ্কার এক। কুমিল্লায় অনুপস্থিত ১ হাজার ৮৭০ জন, বহিষ্কার চারজন। যশোরে অনুপস্থিত ২ হাজার ৫২৩ জন, বহিষ্কার দুজন। এছাড়া, চট্টগ্রামে অংশ নেয় ৯৭ হাজার ৯৯৩ জন, অনুপস্থিত ১ হাজার ৫৭৯ জন। বহিষ্কার হন পাঁচজন। সিলেটে ৬৩ হাজার ১২ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ৯৫২, বহিষ্কার দুজন। বরিশালে অনুপস্থিত ছিল ১ হাজার ৩৪১ জন অনুপস্থিত, বহিষ্কার পাঁচজন। দিনাজপুরে ১ হাজার ৭৫৭ জন অনুপস্থিত ছিল, বহিষ্কার ছয়জন। ময়মনসিংহ বোর্ডে অনুপস্থিত ১ হাজার ২৮০, বহিষ্কার সাতজন।

অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতায় আলিম পরীক্ষায় অংশ নিয়েছে ৭৯ হাজার ৫২৫ শিক্ষার্থী। এখানে অনুপস্থিত ৪ হাজার ৬৩১ জন। নকলের দায়ে বহিষ্কৃত হয়েছেন ৮ শিক্ষার্থী। কারিগরি শিক্ষা বোর্ডে অনুষ্ঠিত হয় কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন-২ ও উচ্চতর গণিত-২ বিষয়ের পরীক্ষা। এখানে পরীক্ষার্থী ছিল ১ লাখ ১ হাজার ২৯১ জন, অনুপস্থিত ২ হাজার ২। বহিষ্কার হয়েছে ১৫ জন।

প্রসঙ্গত, আজ (মঙ্গলবার) ইংরেজি (আবশ্যিক) ১ম পত্র, বাংলা প্রথম পত্র, কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন-২ এবং উচ্চতর গণিত-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষা শেষ হবে ১০ আগস্ট। ১১ থেকে ২১ আগস্ট পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১০

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১১

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১২

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৩

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৪

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৫

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৬

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৭

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৮

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৯

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

২০
X