কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৫, ০৯:২১ পিএম
অনলাইন সংস্করণ

ট্রেনে পুলিশ সদস্যের অশালীন অঙ্গভঙ্গির ভিডিও ভাইরাল, যা বলছে পুলিশ

পুলিশের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
পুলিশের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

দিনাজপুরের দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে একজন পুলিশ সদস্যের ইউনিফর্ম পরিহিত অবস্থায় অশালীন অঙ্গভঙ্গির একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওটি তিন বছর আগের বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানানো হয়।

ফেসবুক পোস্টে বলা হয়, দিনাজপুরের দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে একজন পুলিশ সদস্য ইউনিফর্ম পরিহিত অবস্থায় অশালীন অঙ্গভঙ্গি করছেন মর্মে একটি ভিডিও আজকে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কয়েকজনকে শেয়ার করতে দেখা গেছে এবং বলা হচ্ছে ঘটনাটি সাম্প্রতিক সময়ের।

প্রকৃতপক্ষে, ভিডিওটিতে যে ঘটনা দেখা যাচ্ছে সেটা আনুমানিক ৩ বছর আগের, ২০২২ সালের জুন মাসের ঘটনা। ওই ঘটনার প্রেক্ষিতে অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল।

ফেসবুক পোস্টে আরও বলা হয়, কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হলে তার যথাযথ অনুসন্ধান এবং অভিযোগ প্রমাণিত হলে বাংলাদেশ পুলিশ যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে থাকে।

পুরাতন ভিডিওকে সাম্প্রতিক বলে প্রচার করার অপপ্রয়াস সমীচীন নয় বলেও ফেসবুক পোস্টে জানিয়েছে পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্য বাজেটে ইতিহাসের সর্বোচ্চ বরাদ্দ, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ

ব্যক্তিগত ও দলীয় বিতর্কের মঞ্চে পরিণত হয়েছে সংসদ : গাজী আতাউর

সাড়ে ৬ ঘণ্টা পর তিন রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

ফেভারিটের মর্যাদা হারিয়েছে ব্রাজিল: রোনালদো

উত্তরা ক্লাবে ইবিয়ান ক্লাবের মতবিনিময়

স্কুলছাত্র ইথান গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৪

জার্মানিতে বন্দুকধারীর গুলিতে নিহত ৫, সন্দেহভাজন আটক

সড়কে ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ

আধিপত্য বিস্তারে প্রতিপক্ষের ওপর হামলা-অগ্নিসংযোগ

‘সোনালী অতীত, আলোকিত আগামী’ শীর্ষক স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত

১০

জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা

১১

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের ১০১ সদস্যবিশিষ্ট কমিটি পুনর্গঠন

১২

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ফ্যান জোনে বন্দুক হামলায় নিহত ১

১৩

ট্রলারসহ ৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

১৪

হাছান-নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ মঙ্গলবার

১৫

বৈশ্বিক অপরাধ মোকাবেলায় সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়তে চায় পুলিশ

১৬

সংকট পেরিয়ে আঞ্চলিক হাব হওয়ার পথে চট্টগ্রাম বন্দর

১৭

ভিসা খুলতেই বাড়বে যোগাযোগ: ভারত-বাংলাদেশ সম্পর্কের নতুন গতি

১৮

‘বিতর্কিত পেনাল্টি’ দেওয়া সেই রেফারি জাপান-ব্রাজিল ম্যাচে

১৯

ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠকের দিনক্ষণ জানালেন ট্রাম্প

২০
X