কুটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৫, ০৩:৩৭ পিএম
আপডেট : ১৯ এপ্রিল ২০২৫, ০৩:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফিরলেন অবৈধ বাংলাদেশি অভিবাসীরা

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি : সংগৃহীত
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি : সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী দেশটিতে বসবাসরত অবৈধ বাংলাদেশি অভিবাসীদের ফেরত পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন।

শনিবার (১৯ এপ্রিল) দুপুর ১২টায় অভিবাসী বাংলাদেশিদের বহন করা প্রথম ফ্লাইট ঢাকায় অবতরণ করে।

ঢাকার একাধিক কূটনৈতিক সূত্র কালবেলাকে নিশ্চিত করেছে, ট্রাম্প প্রশাসনের নির্দেশে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের অবৈধ নাগরিকদেরও ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। এরই অংশ হিসেবে যুক্তরাষ্ট্র থেকে প্রথম ধাপে ৫ জন অবৈধ বাংলাদেশি নাগরিককে গ্রিফন এয়ারের (জিআরপি-২৬) একটি বিশেষ ফ্লাইটে করে ঢাকায় পাঠায়। গ্রিফন এয়ার মূলত মার্কিন সামরিক বাহিনীর জন্য চার্টার পরিসেবা প্রদানকারী একটি আমেরিকান বিমান সংস্থা।

সম্প্রতি তারা অবৈধ নেপালি অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানোর কাজে যুক্ত ছিল। একই সূত্র কালবেলাকে জানায়, ফ্লাইটটি গত শুক্রবার ফেরার কথা থাকলেও তা শনিবার দুপুরে ঢাকায় পৌঁছায়। বিশেষ ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। যাদের ফেরত পাঠানো হয়েছে তাদের মধ্যে কুমিল্লা জেলার ১ জন, নোয়াখালীর ২ জন, চট্রগ্রামের ১ জন এবং সিলেট জেলার ১ জন বাসিন্দা রয়েছে। ফেরত আসা দলে একজন অবৈধ বাংলাদেশি নারী প্রবাসীও রয়েছেন।

ট্রাম্প ক্ষমতায় আসার পর এই প্রথম যুক্তরাষ্ট্র থেকে এভাবে বাংলাদেশিদের ফেরানো হলো। একই সূত্র কালবেলাকে আরও জানায়, দেশটিতে বসবাসরত আরও অবৈধ অভিবাসীকে পর্যায়ক্রমে ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১০

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১১

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১২

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৩

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৪

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

১৫

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

১৬

চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ)-এর নির্মাণকাজ শুরু

১৭

ইবিতে প্রতারণামূলক ভর্তি তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন

১৮

ধামরাইয়ে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

১৯

জুলাই গণঅভ্যুত্থান শুধু সরকার পরিবর্তনের ঘটনা নয়: নাহিদ ইসলাম

২০
X