কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৫, ০৬:০৮ পিএম
অনলাইন সংস্করণ

নারী কোটা বাতিল নয়, বহাল রাখার দাবি মহিলা পরিষদের

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা ২০২৫-এর খসড়ায় নারী কোটা না রাখায় গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে, এতদিন প্রাথমিক শিক্ষক নিয়োগে ৬০ শতাংশ নারী কোটা ছিল, যা নারীর ক্ষমতায়নের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে কাজ করেছিল। নতুন বিধিমালার খসড়ায় সেই কোটার উল্লেখ না থাকায় বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি।

বিবৃতিতে বলা হয়, একজন শিশুর প্রথম শিক্ষার স্তর হচ্ছে প্রাথমিক শিক্ষা, যেখানে নারী শিক্ষকরা শিশুদের মনোজগত ও চাহিদা ভালোভাবে বুঝতে পারেন। শিশুর মানসিক ও সামাজিক বিকাশে মায়ের মতোই নারী শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ফলে নারী শিক্ষকের উপস্থিতি শুধু প্রাথমিক পর্যায়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতেই নয়, শিশুদের সুস্থ বিকাশে সহায়কও বটে।

বাংলাদেশ মহিলা পরিষদ মনে করে, দেশের সার্বিক প্রেক্ষাপটে এখনো নারীরা সব স্তরে সমান সুযোগ ও অংশগ্রহণ থেকে পিছিয়ে রয়েছে। এই অবস্থায় প্রাথমিক শিক্ষক পদে নারী কোটা বাতিল করা হলে তা নারীর ক্ষমতায়নের পথে বড় বাধা হয়ে দাঁড়াবে।

সংস্থাটি আরও বলেছে, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন, বিশেষ করে লক্ষ্য ৫ অনুযায়ী, নারীর ক্ষমতায়নে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

প্রাথমিক শিক্ষক নিয়োগে নারী কোটা বহাল রাখা শুধু নারী উন্নয়ন নয়, বরং একটি সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অন্যতম শর্ত। তাই বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনার জন্য আহ্বান জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১০

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১১

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১২

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১৩

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৪

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৫

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৬

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৭

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৮

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৯

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

২০
X