কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৫, ০৭:০৪ এএম
আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ০৭:৩৯ এএম
অনলাইন সংস্করণ

সারা দেশে ব্যাপক বজ্রপাতের শঙ্কা

বজ্রপাত। ছবি : সংগৃহীত
বজ্রপাত। ছবি : সংগৃহীত

সারা দেশে সকালে ও রাতে ব্যাপক বজ্রপাতের শঙ্কা রয়েছে। এ সময় সতর্ক না থাকলে ঘটতে পারে প্রাণহানি।

সোমবার (২১ এপ্রিল) কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ে পিএইচডি গবেষক আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ তার ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এ তথ্য জানিয়েছেন।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন- আজ ফজরে নামাজের সময় থেকে ব্যাপক বজ্রপাতের আশংকা রয়েছে।

তিনি যেসব অঞ্চলের বাসিন্দাদের বিশেষভাবে সতর্ক করেছেন তা হলো-

রংপুর বিভাগ: গাইবান্ধা, কুড়িগ্রাম

রাজশাহী বিভাগ: বগুড়া, সিরাজগঞ্জ,

ময়মনিসংহ বিভাগ: শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা

ঢাকা বিভাগ: গাজীপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল

সিলেট বিভাগ: সুনামগঞ্জ, হবিগঞ্জ

চট্টগ্রাম বিভাগ: ব্রাক্ষণবাড়িয়া, কুমিল্লা, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম, বান্দরবন

তিনি আরও লিখেন, উপরোক্ত জেলাগুলোর কৃষক ও কৃষি শ্রমিক ভাইদের অনুরোধ করা যাচ্ছে আজ সকাল ১০ টা পর্যন্ত খেতে কৃষি কাজ করতে যাওয়া থেকে বিরত থাকার জন্য। নিজের অসাবধানতার জন্য বজ্রপাতে আক্রান্ত হয়ে নিজের পরিবারের বিপদে না ফেলার অনুরোধ জানাচ্ছি সবাইকে।

এ ছাড়া তিনি আরও উল্লেখ করেন, ঢাকা শহরের উপরে বৃষ্টির কিছু সম্ভাবনা রয়েছে সকাল ৬ টার পর থেকে সকাল ১০ টার মধ্যে। বিশেষ করে ঢাকা শহরের উত্তর-পূর্ব দিক ও পূর্ব দিকের উপজেলাগুলোর (ধামরাই, উত্তরা, গুলশান, বনানী, ডেমরা) উপরে।

বিশেষ দ্রষ্টব্য অংশে তিনি লিখেন, আজকে বৃষ্টি খুবই ধীর গতিতে অগ্রসর হচ্ছে উত্তর পশ্চিম দিক থেকে দক্ষিণ-পূর্ব দিকে। ফলে চলমান বৃষ্টি দুপুর ১২ টা পর্যন্ত স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোর উপরে।

বজ্রপাত নিয়ে তিনি আবারও সতর্ক করে লিখেন, ব্যাপক বজ্রপাতের ঝুঁকি রয়েছে আজ রাতে। অনুগ্রহপূর্বক কোনো মানুষ রাতে আম কুড়াতে কিংবা মাছ ধরার জন্য ঘরের বাহিরে যাবেন না। বজ্রপাতের কারণে প্রচণ্ড মৃত্যু ঝুঁকি থাকবে আজ রাত থেকে আগামীকাল সকাল ৮টা পর্যন্ত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতালিতে তিন বাংলাদেশি খুন: বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

শহীদুল্লাহ হল কাণ্ডে প্রতিবাদী কর্মসূচির ডাক দিলেন ভিপি রাত্রী

বিএনপির অফিসে হামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বিশ্বকাপে ক্লিনশিটের ‘ফিফটি’, ইতিহাসে প্রথম দল ব্রাজিল

বাছাইপর্ব ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, যুবকের মৃত্যু

ভেনেজুয়েলার ভূমিকম্প / ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার

সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা

মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

১০

তুরাগে ৭ লাশের গুজব রটনাকারীদের ধরতে সহযোগিতা চাইল জিএমপি

১১

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

১২

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

১৩

রাজধানীতে সাবেক সংসদ সদস্য আটক

১৪

ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং অনুষ্ঠিত

১৫

ঘরে এসির ভেতরে মিলল চারটি কালনাগিনী

১৬

‘আমি মাঠ ছাড়লেই নামবে নেইমার’

১৭

ইসরায়েলের আগামী নির্বাচনেই কি সমাপ্ত হচ্ছে ‘নেতানিয়াহু অধ্যায়’? 

১৮

অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি

১৯

জড়িত থাকলে সর্বোচ্চ শাস্তি চাই, না হলে সম্মান ফিরিয়ে দিন : সাবেক ছাত্রদল নেতা সামির

২০
X