কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৫, ১০:২৬ পিএম
আপডেট : ২৭ এপ্রিল ২০২৫, ১১:১০ পিএম
অনলাইন সংস্করণ

ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ছবি : সংগৃহীত
বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ছবি : সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন মেয়র হিসেবে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২৭ এপ্রিল) রাতে এ গেজেট প্রকাশ করা হয়েছে বলে ইসি সূত্র নিশ্চিত করেছে।

এর আগে গত ২২ এপ্রিল ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে ইশরাককে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করতে হবে কি না এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত জানতে চেয়ে চিঠি দেয় নির্বাচন কমিশন (ইসি)। সেখানে থেকে ইতিবাচক সাড়া পাওয়ার পর সিইসি অন্যান্য কমিশনার ও কর্মকর্তাদের নিয়ে এক সভা করেন, সেখানে রাতেই গেজেট জারির সিদ্ধান্ত নেওয়া হয়।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে বিজয়ী ঘোষণা করেছেন আদালত। ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মো. নুরুল ইসলাম নির্বাচনী ট্রাইব্যুনালে এ রায় দেন। রায় ঘোষণার সময় ইশরাক হোসেন আদালতে উপস্থিত ছিলেন।

রায়ে নৌকা প্রতীকের প্রার্থী ও সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসকে মেয়র পদ থেকে অব্যাহতি দিয়ে সরকারের গেজেট বাতিল করা হয়। ধানের শীষ প্রতীকের প্রার্থী ইশরাক হোসেনকে নতুন মেয়র হিসেবে ঘোষণা করা হয়।

মামলার নথি অনুযায়ী, নির্বাচনে অনিয়ম, দুর্নীতি এবং অগ্রহণযোগ্যতার অভিযোগ তুলে ২০২০ সালের ৩ মার্চ নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে মামলা করেন ইশরাক হোসেন। মামলায় তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা, রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন এবং সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ মোট আটজনকে বিবাদী করা হয়।

রায়ের পর ইশরাকের আইনজীবী রফিকুল ইসলাম বলেন, অনিয়ম, দুর্নীতি ও অগ্রহণযোগ্যতার অভিযোগে আমরা নির্বাচন বাতিল চেয়ে মামলা করেছিলাম। তাকে মেয়র হিসেব ঘোষণার আবেদন করেছিলাম। আদালত আজ আমাদের পক্ষে রায় দিলেন। ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা দিয়েছেন।

উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম উত্তরে ও ফজলে নূর তাপস দক্ষিণের মেয়র নির্বাচিত হন। নির্বাচন কমিশন ২ ফেব্রুয়ারি ভোটের গেজেট প্রকাশ করেন। তারা শপথ গ্রহণ করে দায়িত্ব পালন করে আসছিলেন। শেখ হাসিনা সরকারের পতনের পর তাদের মেয়র পদ থেকে বহিষ্কার করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্য বাজেটে ইতিহাসের সর্বোচ্চ বরাদ্দ, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ

ব্যক্তিগত ও দলীয় বিতর্কের মঞ্চে পরিণত হয়েছে সংসদ : গাজী আতাউর

সাড়ে ৬ ঘণ্টা পর তিন রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

ফেভারিটের মর্যাদা হারিয়েছে ব্রাজিল: রোনালদো

উত্তরা ক্লাবে ইবিয়ান ক্লাবের মতবিনিময়

স্কুলছাত্র ইথান গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৪

জার্মানিতে বন্দুকধারীর গুলিতে নিহত ৫, সন্দেহভাজন আটক

সড়কে ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ

আধিপত্য বিস্তারে প্রতিপক্ষের ওপর হামলা-অগ্নিসংযোগ

‘সোনালী অতীত, আলোকিত আগামী’ শীর্ষক স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত

১০

জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা

১১

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের ১০১ সদস্যবিশিষ্ট কমিটি পুনর্গঠন

১২

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ফ্যান জোনে বন্দুক হামলায় নিহত ১

১৩

ট্রলারসহ ৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

১৪

হাছান-নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ মঙ্গলবার

১৫

বৈশ্বিক অপরাধ মোকাবেলায় সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়তে চায় পুলিশ

১৬

সংকট পেরিয়ে আঞ্চলিক হাব হওয়ার পথে চট্টগ্রাম বন্দর

১৭

ভিসা খুলতেই বাড়বে যোগাযোগ: ভারত-বাংলাদেশ সম্পর্কের নতুন গতি

১৮

‘বিতর্কিত পেনাল্টি’ দেওয়া সেই রেফারি জাপান-ব্রাজিল ম্যাচে

১৯

ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠকের দিনক্ষণ জানালেন ট্রাম্প

২০
X