শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ মে ২০২৫, ০২:৩১ পিএম
আপডেট : ১৯ মে ২০২৫, ১০:২৭ পিএম
অনলাইন সংস্করণ

অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হলেন ১২ কর্মকর্তা

পুলিশ সদস্যরা। ছবি : কালবেলা গ্রাফিক্স
পুলিশ সদস্যরা। ছবি : কালবেলা গ্রাফিক্স

বাংলাদেশ পুলিশের ১২ কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সোমবার (১৯ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন উপসচিব মো. মাহবুবুর রহমান।

পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন- ঢাকার বিশেষ শাখার অ্যাডিশনাল আইজি (চলতি দায়িত্বে) মো. গোলাম রসুল, ঢাকা রেঞ্জের ডিআইজি একেএম আওলাদ হোসেন, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজি (চলতি দায়িত্বে) মো. আকরাম হোসেন, চট্টগ্রাম সিএমপির পুলিশ কমিশনার (ডিআইজি) হাসিব আজিজ, সিআইডির ডিআইজি গাজী জসীম উদ্দিন ও পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজি (চলতি দায়িত্বে) আবু নাছের মোহাম্মদ খালেদ।

এছাড়াও পদন্নোতি পাওয়া অন্যরা হলেন- সিলেট এসএমপির পুলিশ কমিশনার (ডিআইজি) মো. রেজাউল করিম, অ্যান্টি টেরোরিজম ইউনিটের অতিরিক্ত আইজি (চলতি দায়িত্বে) খোন্দকার রফিকুল ইসলাম, পিবিআইয়ের অতিরিক্ত আইজি (চলতি দায়িত্বে) মো. মোস্তফা কামাল, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজি (চলতি দায়িত্বে) মোসলেহ্‌ উদ্দিন আহমদ, শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজি (চলতি দায়িত্বে) মো. ছিবগাত উল্লাহ ও রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) সরদার নুরুল আমিন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বর্ণিত কর্মকর্তাদের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর গ্রেড-২) পদে পদোন্নতি করা হলো।

পদোন্নতিপ্রাপ্তরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র দাখিল করবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১০

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১১

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১২

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৩

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৪

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১৫

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১৬

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১৭

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৮

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৯

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

২০
X