কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৩, ০৬:৪০ পিএম
অনলাইন সংস্করণ

বায়ুদূষণে বাংলাদেশিদের প্রত্যাশিত আয়ু কমতে পারে প্রায় ৭ বছর

বায়ুদূষণের কারণে গড় আয়ু কমতে পারে বাংলাদেশিদের। ছবি: সংগৃহীত
বায়ুদূষণের কারণে গড় আয়ু কমতে পারে বাংলাদেশিদের। ছবি: সংগৃহীত

বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ হিসেবে পরিচিত বাংলাদেশে বায়ুদূষণের কারণে গড়ে ৬ দশমিক ৮ বছর করে প্রত্যাশিত আয়ু কমতে পারে। গবেষণার ভিত্তিতে এই তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব শিকাগো। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

ইউনিভার্সিটি অব শিকাগোর এনার্জি পলিসি ইনস্টিটিউট (ইপিআইসি) প্রকাশিত সর্বশেষ এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্স অনুসারে, বিশ্বের সবচেয়ে জনবহুল অঞ্চলগুলোর একটি হলো এই দক্ষিণ এশিয়া। বিশ্বে বায়ুদূষণের কারণে যত মানুষের আয়ু কমেছে, তার অর্ধেকই এই অঞ্চলের বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং নেপালে।

প্রতিবেদনে বলা হয়েছে, এই অঞ্চলের বায়ুদূষণের পরিমাণ বেড়েছে মূলত দ্রুত শিল্পায়ন এবং জনসংখ্যা বৃদ্ধির কারণে। ফলে এই অঞ্চলের বায়ুমান অনেক নেমে গেছে। এই অঞ্চলে পার্টিকুলেট পলিউশন বা কণাদূষণ (বায়ুতে বিভিন্ন দূষক পদার্থের কণার উপস্থিতি) চলতি শতকের শুরুর দিকে যা ছিল তার চেয়ে ৫০ শতাংশ বেশি হয়েছে, যা এই অঞ্চলে সবচেয়ে বড় স্বাস্থ্যগত হুমকি তৈরি করেছে।

গবেষণা বলছে, বাংলাদেশে বায়ুদূষণের কারণে গড়ে ৬ দশমিক ৮ বছর করে প্রত্যাশিত আয়ু কমতে পারে, যেখানে একই কারণে যুক্তরাষ্ট্রের মানুষদের আয়ু কমতে পারে মাত্র ৩ দশমিক ৬ মাস।

২০১৩ সালের পর বিশ্বে যে পরিমাণ বায়ুদূষণ বেড়েছে, তার ৫৯ শতাংশই হয়েছে ভারতে, যা দেশটির মানুষের প্রত্যাশিত আয়ুকে কমিয়ে দিয়েছে। ভারতের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির রাজধানী নয়াদিল্লি। বায়ুদূষণের কারণে এই মেগা সিটির বাসিন্দাদের গড় প্রত্যাশিত আয়ু কমতে পারে ১০ বছরেরও বেশি। আর বাংলাদেশে আয়ু কমার আশঙ্কা থাকলেও পাকিস্তানিদের আয়ু বাড়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি নেপালিদের আয়ুও বাড়তে পারে বলে সম্ভাবনা দেখা দিয়েছে।

আজ রাজধানী ঢাকা বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় স্থান করে নিয়েছে। মঙ্গলবার (২৯ আগস্ট) সকাল ৮টা ২০ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) স্কোর ১৭৪ নিয়ে রাজধানীর বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’। একিউআই স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই এবং ইন্দোনেশিয়ার জাকার্তা। এই শহর দুটির স্কোর যথাক্রমে ১৬৬ ও ১৬০।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

১০

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের

১১

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

১২

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

১৩

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

১৪

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

১৫

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

১৬

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

১৭

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

১৮

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

১৯

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

২০
X