কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৩, ০৬:০৪ পিএম
অনলাইন সংস্করণ

রাষ্ট্রপতির ইন্দোনেশিয়া সফরে হবে যে দুই সমঝোতা

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। ছবি : সংগৃহীত
রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। ছবি : সংগৃহীত

আগামী ৫ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সেখানে আসিয়ানের ৪৩তম শীর্ষ সম্মেলন এবং ১৮তম পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে যোগ দিবেন তিনি। রাষ্ট্রপতির এই সফরে ইন্দোনেশিয়ার সঙ্গে জ্বালানি এবং স্বাস্থ্য খাতে সহযোগিতা নিয়ে দুটি সমঝোতা স্মারক সইয়ের কথা রয়েছে।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাষ্ট্রপতির সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

ইন্দোনেশিয়া সফরকালে দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদোর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। দুই রাষ্ট্রপ্রধানের সফর শেষে বাংলাদেশ-ইন্দোনেশিয়ার মধ্যে জ্বালানি এবং স্বাস্থ্য খাতে সহযোগিতা নিয়ে দুটি সমঝোতা স্মারক সইয়ের কথা রয়েছে।

এ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রপতির সফরে ইন্দোনেশিয়ার সঙ্গে জ্বালানি ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতাবিষয়ক সমঝোতা স্মারক এবং স্বাস্থ্য ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতাবিষয়ক সমঝোতা স্মারক সই হতে পারে।

তিনি বলেন, রাষ্ট্রপতির এ সফর দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে চলমান সহযোগিতা আরও বৃদ্ধি এবং গভীরতর করাসহ আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে বাংলাদেশের প্রার্থিতাকে আরও জোরালোভাবে অনুরোধ করা যাবে। রোহিঙ্গা সমস্যা সমাধানেও রাষ্ট্রপতি আসিয়ানকে জোরালো আহ্বান করতে পারবেন।

প্রসঙ্গত, ২০০৫ সালে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে প্রথম পূর্ব এশিয়া সম্মেলন বসে। ওইবার ১৬টি দেশ ওই সম্মেলনে যোগ দেয়। যুক্তরাষ্ট্র ও রাশিয়া ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত ষষ্ঠ পূর্ব এশিয়া সম্মেলনে প্রথমবার যোগদান করে। সর্বশেষ গত বছর কম্বোডিয়ার রাজধানী নমপেনে ১৭তম পূর্ব এশিয়া সম্মেলন অনুষ্ঠিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজকের নামাজের সময়সূচি

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

১০

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

১১

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

১২

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

১৩

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১৪

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১৫

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১৬

আবারও দেশে ভূমিকম্প

১৭

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৮

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৯

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

২০
X