কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৫, ০৭:০১ পিএম
আপডেট : ১৮ জুলাই ২০২৫, ০৭:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

ইন্টারনেট বন্ধ হবে না, শপথ করলেন ফয়েজ তৈয়্যব

বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। ছবি : সংগৃহীত
বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। ছবি : সংগৃহীত

শপথ করে প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, দেশে আর কখনো ইন্টারনেট বন্ধ হবে না।

শুক্রবার (১৮ জুলাই) বিকেলে বাংলাদেশে আন্তর্জাতিক ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংকের সেবার ধরন, প্যাকেজ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তিনি জানান, উপকূলীয় বন্যার আশঙ্কায় থাকা এলাকাসহ পিছিয়ে পড়া এলাকাগুলোতে স্টারলিংকের ইন্টারনেট সংযোগ সবার আগে দেওয়ার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

এ সময় তিনি বলেন, গত বছর ১৭ জুলাই সারা দেশে ইন্টারনেট শাটডাউন করা হয়েছিল। আজ বর্ষপূর্তি উপলক্ষে শপথ করছি, বাংলাদেশে আর কখনো ইন্টারনেট বন্ধ হবে না।

প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী আরও জানান, ভবিষ্যতে যাতে কেউ ইন্টারনেট বন্ধ করতে না পারে, সে জন্য টেলিযোগাযোগ আইনে সংশোধন আনা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১০

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১১

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১২

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৪

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৫

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৬

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৭

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৮

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৯

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

২০
X