কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ০৮:২৭ পিএম
অনলাইন সংস্করণ

রংপুরের ঘটনায় পূজা উদযাপন পরিষদের প্রতিবাদ

পূজা উদযাপন পরিষদের লোগো। ছবি : সংগৃহীত
পূজা উদযাপন পরিষদের লোগো। ছবি : সংগৃহীত

রংপুরের গঙ্গাচড়ায় সম্প্রতি ধর্ম অবমাননার অভিযোগে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের একাধিক বাড়িতে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।

সংগঠনটি বলেছে, ধর্ম অবমাননার অভিযোগ সত্য প্রমাণিত হলে দায়ী ব্যক্তির শাস্তি দিতে হবে। কিন্তু এ অজুহাতে ঢালাওভাবে ও নির্বিচারে গ্রামের সংখ্যালঘুদের ওপর হামলা চালানো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। পরিষদ দায়ী ব্যক্তিদের শাস্তি দাবি করছে।

সোমবার (২৮ জুলাই) পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা এক যৌথ বিবৃতিতে এই দাবি জানান।

সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শচীন্দ্র নাথ বাড়ৈ প্রেরিত বিবৃতিতে বলা হয়, রংপুরের বেতগাড়ি ইউনিয়নের খিলনগঞ্জ গ্রামে রোববার (২৭ জুলাই) ‘কথিত ধর্ম অবমাননা’র অভিযোগে এক কিশোরের বাড়িসহ সংখ্যালঘু সম্প্রদায়ের প্রায় ২০টি বাড়িতে হামলা করা হয়েছে।

বিবৃতিতে পূজা পরিষদ এই ঘটনায় পুলিশ ও সেনাসদস্যসহ আহতদের সুস্থতা কামনা এবং দেশের ক্রান্তিকালীন সময়ে সবাইকে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানিয়েছে। এছাড়া হামলায় ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা প্রদান ও পুনর্বাসনে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের প্রতিও আহ্বান জানিয়েছে সংগঠনটি।

কালবেলা/এফএফ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১০

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১১

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১২

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৩

টিভিতে আজকের যত খেলা

১৪

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৫

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৬

স্বর্ণের আজকের বাজারদর

১৭

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৮

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৯

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

২০
X