রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫, ০৯:০৭ পিএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ১০:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

সংবাদ প্রকাশ-বন্ধে মন্ত্রণালয় থেকে কল দেওয়া হয় না : তথ্য উপদেষ্টা

তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। ছবি : সংগৃহীত
তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। ছবি : সংগৃহীত

গণমাধ্যমে সংবাদ প্রচার এবং বন্ধের ক্ষেত্রে তথ্য মন্ত্রণালয় থেকে কোনো প্রভাব থাকে না বলে দাবি করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তবে জুলাই আন্দোলনে কারফিউর সময় সাংবাদিকতা খুবই একপাক্ষিক হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।

রোববার (৩ আগস্ট) বিকালে তথ্য ভবনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আয়োজিত জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ সাংবাদিক-পরিবার ও আহত সাংবাদিকদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা মাহফুজ বলেন, আমরা মন্ত্রণালয় থেকে কাউকে কল দিই না, কাউকে বাধ্যও করি না কোনো কিছুর প্রচার বা লেখার ক্ষেত্রে। তবে গত ছয় মাসে অনেকগুলো হাউস গণ-অভ্যুত্থানের চেতনা ও ঐক্যকে ভন্ডুল করতে কাজ করছে। তিনি বলেন, কারফিউর সময় সাংবাদিকতা খুবই একপাক্ষিক হয়েছিল। বিটিভি আর আগুনসন্ত্রাস দেখাতেই ব্যস্ত ছিল টিভি চ্যানেলগুলো। তবে সে ক্ষেত্রে বেশ কিছু পত্রিকা ভালো কাজ করেছে, সত্য তুলে ধরার চেষ্টা করেছে।

দেশের গণমাধ্যমকে দায়িত্বশীল ও জবাবদিহিমূলক ভূমিকা পালন করারও তাগিদ দেন তথ্য উপদেষ্টা।

সাংবাদিকদের কল্যাণে সরকার কাজ করছে জানিয়ে উপদেষ্টা বলেন, সাংবাদিকদের কল্যাণে নবম ওয়েজ বোর্ড কার্যকর ও সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নসহ বেশ কিছু পদক্ষেপ বাস্তবায়নে কাজ করছে সরকার। পাশাপাশি সাংবাদিকদের চাইলেই চাকরিচ্যুত করাকে কীভাবে রোধ করা যায়, সে বিষয় নিয়ে কাজ চলছে।

তিনি আরও বলেন, সাংবাদিকদের বেতন যদি না দেওয়া হয়, সেসব হাউস নিয়ে কী করা যায়, সেই বিষয়টি আমরা দেখব। সাংবাদিকদের হাউসের মালিকানা বা অংশ বা অন্য কোনো সুবিধা দেওয়ার বিষয়টিও পর্যালোচনা করা হচ্ছে।

জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, সবাই ঐক্যবদ্ধ থাকলে পরিবর্তন সম্ভব।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, জুলাই অভ্যুত্থানে মাঠের সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে বড় ভূমিকা পালন করেছেন। এ জন্য তাদের কল্যাণে সাংবাদিক সংগঠনসহ নিজ নিজ মিডিয়া হাউসকে কাজ করার আহ্বান জানাই।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সাংবাদিক পরিবার এবং আহত ও সাহসী সাংবাদিকদের সম্মাননা দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১০

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১১

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১২

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৩

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৪

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৫

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৬

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৭

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৮

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৯

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

২০
X