বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫, ১০:২৬ পিএম
অনলাইন সংস্করণ

জুলাই শহীদদের স্মরণে ঢাকেশ্বরী মন্দিরে বিশেষ প্রার্থনা 

প্রার্থনা সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতারা। ছবি : কালবেলা
প্রার্থনা সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতারা। ছবি : কালবেলা

৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৫ আগস্ট) দুপুরে শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মন্দির কমিটির উদ্যোগে এই প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।

প্রার্থনা সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক ড. তাপস চন্দ্র পাল, পূজা উদযাপন পরিষদের উপদেষ্টামণ্ডলীর সদস্য কাজল দেবনাথ, পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট শ্যামল রায়, মহানগর সার্বজনীন পূজা কমিটির সহ-সভাপতি গোপাল দেবনাথ, যুগ্ম সম্পাদক শুভাশীষ কুমার বিশ্বাস সাধন প্রমুখ অংশগ্রহণ করেন। প্রার্থনা সভার পুরোহিত ছিলেন ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের অন্যতম পুরোহিত তপন চক্রবর্তী।

উল্লেখ্য, প্রবল গণআন্দোলনের মুখে এক বছর আগে আজকের এই দিনে শেখ হাসিনার সুদীর্ঘ কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটে। ছাত্র-জনতার যে আন্দোলন পরিচিতি পেয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান’ নামে। তারই প্রথম বার্ষিকী ‘৩৬ জুলাই’ আজ মঙ্গলবার। বাঙালি জাতির জন্য স্মরণীয় একটি দিন।

দিনটির স্মরণে রাজধানীতে উদযাপিত হয় ‘৩৬ জুলাই’। এ দিবস উপলক্ষে মানিক মিয়া এভিনিউতে দিনব্যাপী ছিল নানা আয়োজন। এ অনুষ্ঠানমালা উপভোগ করতে মানিক মিয়া এভিনিউতে জড়ো হন হাজারো মানুষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১০

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১১

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১২

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৩

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৪

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৫

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৬

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৭

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৮

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৯

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

২০
X