কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫, ০৭:০৯ পিএম
অনলাইন সংস্করণ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ 

প্রকাশিত সংবাদের প্রতিবাদ। ছবি : কালবেলা গ্রাফিক্স
প্রকাশিত সংবাদের প্রতিবাদ। ছবি : কালবেলা গ্রাফিক্স

দৈনিক কালবেলায় গত ৬ আগস্ট ‘জুলাই আন্দোলনবিরোধী অধ্যক্ষ জুলহাস শহীদ স্মরণসভায় সভাপতি’ শিরোনামে প্রকাশিত সংবাদটির প্রতিবাদ জানিয়েছেন সিদ্ধেশ্বরী কলেজের অধ্যক্ষ প্রফেসর সেখ জুলহাস উদ্দিন।

প্রতিবাদলিপিতে বলা হয়, ৬ আগস্ট ২০২৫ তারিখে আপনার পত্রিকায় প্রকাশিত ‘জুলাই আন্দোলনবিরোধী অধ্যক্ষ জুলহাস শহীদ স্মরণসভায় সভাপতি’ শিরোনামের সংবাদটি আমার দৃষ্টি আকর্ষণ করেছে। অত্যন্ত দুঃখ ও বিস্ময়ের সঙ্গে লক্ষ করেছি, ওই প্রতিবেদনে আমাকে ‘জুলাই আন্দোলনবিরোধী’ হিসেবে উপস্থাপন করা হয়েছে, যা উদ্দেশ্যপ্রণোদিত সরাসরি বিভ্রান্তিকর, বাস্তবতাবিবর্জিত ও মানহানিকর। কালবেলার মতো বিশ্বস্ত বহুল প্রচলিত পত্রিকার কাছে এমনটা অপ্রত্যাশিত।

প্রতিবাদলিপিতে আরও বলা হয়, জুলাই আন্দোলন বাংলাদেশের শিক্ষা ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। একজন শিক্ষক ও নাগরিক হিসেবে আমি সবসময় গণতন্ত্র, শিক্ষার্থীর অধিকার ও ন্যায়বোধের প্রতি দায়বদ্ধ থেকেছি। আপনার পত্রিকায় প্রকাশিত বিভ্রান্তিকর শিরোনাম ও উপস্থাপনায় শুধু আমার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও পেশাগত সুনামই ক্ষতিগ্রস্ত হয়নি; বরং প্রতিষ্ঠানের সুনাম নষ্ট হয়েছে। সেইসঙ্গে আমার পরিবার, সহকর্মী ও শিক্ষার্থীরাও মর্মাহত হয়েছে।

সবশেষ প্রতিবাদলিপিতে বলা হয়, অতএব, আমি এই মনগড়া ও অসম্পূর্ণ তথ্যভিত্তিক সংবাদের বিরুদ্ধে দৃঢ়ভাবে প্রতিবাদ জানাচ্ছি এবং পত্রিকায় নিঃশর্তভাবে সংবাদের প্রত্যাহারসহ যথাযথভাবে একটি শুদ্ধি ও দুঃখ প্রকাশমূলক বিজ্ঞপ্তি প্রকাশের জোর দাবি জানাচ্ছি। আশা করি, সাংবাদিকতার ন্যূনতম নীতিমালা ও নৈতিকতার প্রতি সম্মান জানিয়ে আপনি দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন।

কালবেলা/এফএফ/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

এফওপিএল নীতিমালা দ্রুত চূড়ান্তের আহ্বান, নীতি পর্যালোচনায় সমন্বিত উদ্যোগের ওপর জোর

বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম / থার্ড টার্মিনাল চালাতে সেপ্টেম্বরের মধ্যে জাপানের সঙ্গে চুক্তি

নিজের স্বার্থের জন্য দেশকে বিক্রি করা চলবে না: ফয়জুল করীম

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি

মাদক-চাঁদাবাজদের ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার

যমুনায় পানি বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ বাঁধ রক্ষায় দিন-রাত কাজ করছে পাউবো

স্কুলছাত্রী হত্যা: সন্দেহভাজন নারী গণপিটুনিতে নিহত

১০

সরকারি মালামাল চুরি, কালবেলায় সংবাদ প্রকাশের পর থানায় মামলা

১১

সরকারি হাসপাতালই মানুষের একমাত্র ভরসার জায়গা হতে হবে: প্রধানমন্ত্রী

১২

ইয়াবা মামলায় দুজনের যাবজ্জীবন

১৩

হাতীবান্ধা থানার ওসির অপসারণ দাবিতে জামায়াতের বিক্ষোভ

১৪

‘২৪ জুলাই দেখা হবে’, ভিডিও বার্তায় ঢাকার ভক্তদের আতিফ

১৫

শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ গ্রেপ্তার

১৬

অতিবৃষ্টিতে পানির নিচে বগুড়ার ফসলি জমি

১৭

প্রক্সির সহায়তায় নিয়োগ, যোগদান করতে এসে কারাগারে ৪ জন

১৮

বিচারপ্রার্থীর মামলা সঠিকভাবে আদালতে উপস্থাপনের আহ্বান প্রধান বিচারপতির

১৯

কুকুরেয়ার প্লাস্টিকের ব্যাগে ‘বিশ্বকাপ ট্রফি’! আসল রহস্য কী?

২০
X