কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৩ পিএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

হাসিনা-জয়ের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন দুদকের

শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়। ছবি : সংগৃহীত
শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়। ছবি : সংগৃহীত

শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির জন্য পুলিশ হেডকোয়ার্টার্সে আবেদন জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ জন্য পুলিশ সদর দপ্তরে একটি চিঠি দিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) প্লট দুর্নীতি সংক্রান্ত মামলার তদন্তকারী কর্মকর্তারা পুলিশ সদর দপ্তরে এই চিঠি পাঠিয়েছেন।

পৃথক দুটি চিঠিতে বলা হয়েছে, শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয় বিদেশে পালিয়ে গেছেন। তাই, ন্যায় বিচারের স্বার্থে আসামীর অবস্থান চিহ্নিত করে তাকে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করার জন্য তাদের নামে বিজ্ঞ আদালত অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করেছেন।

এমতাবস্থায়, আদালতের আদেশ, ওয়ারেন্ট অব এরেস্ট, এজাহারের কপি, চার্জশীটের কপি ও পূরণকৃত রেড নোটিস ফরম ড্রাফট অত্রসাথ সংযুক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধসহ প্রেরণ করা হলো।

এদিকে, জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের জেরা হয়েছে আজ।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টা ৩৫ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে তার জেরা শুরু হয়।

চৌধুরী মামুনকে জেরা করেছেন শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন। এর আগে, ২ সেপ্টেম্বর রাজসাক্ষী হিসেবে জবানবন্দি শেষে তাকে আংশিক জেরা করেন তিনি। এরপর ৩ সেপ্টেম্বর স্টেট ডিফেন্সের আবেদনের পরিপ্রেক্ষিতে বাকি জেরার জন্য আজকের দিন ধার্য করা হয়।

তার আগে, গত ২ সেপ্টেম্বর জবানবন্দিতে রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন জানান, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের নির্দেশেই জুলাই-আগস্ট গণহত্যা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

বাগেরহাটের সেই ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত করবেন জেলা প্রশাসক

১০

ইরান রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে, ইসরায়েলে ‘আতঙ্ক’

১১

জার্মানি বনাম কুরাসাও ম্যাচে কে জিতবে, নিউইয়র্ক টাইমসের ভবিষ্যদ্বাণী যা বলছে

১২

সংসদে চানাচুরের পুষ্টিগুণ জানালেন এমপি লিংকন

১৩

বেনজীরের গ্রেপ্তারে ‘মজা’ পেলেন পরীমনি

১৪

রোলেক্স ঘড়ি উপহার পেয়ে আবেগাপ্লুত শাকিব যা বললেন

১৫

লেবাননে ইসরায়েলি হামলার জবাব দেওয়া হবে : ইরান

১৬

সীমান্তে অনুপ্রবেশ ঘটিয়ে নৈরাজ্য সৃষ্টি করছে ভারত : মুক্তিযোদ্ধা দল 

১৭

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকের ৫ লাখ টাকা উধাও

১৮

সংসদীয় স্থায়ী কমিটি : আইনের সভাপতি পার্থ, অর্থে মুশিফকুর 

১৯

বিশ্বকাপ স্বপ্ন ভাঙলেও পুরো বেতন পাচ্ছেন সেই সোমালিয়ান রেফারি

২০
X