স্পোটস ডেস্ক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:০৮ পিএম
অনলাইন সংস্করণ

বিগ ব্যাশের অভিষেকে কেমন খেললেন রিশাদ?

রিশাদ হোসেন। ছবি : সংগৃহীত
রিশাদ হোসেন। ছবি : সংগৃহীত

বিগ ব্যাশ লিগে প্রথম ম্যাচেই আলাদা করে চোখে পড়লেন রিশাদ হোসেন। উইকেটের খাতায় নাম না উঠলেও, বল হাতে তার তৈরি করা চাপই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। শক্ত শুরুর পরও সেই চাপ সামলাতে না পেরে নির্ধারিত ওভারের আগেই থেমে যায় সিডনি থান্ডারের ইনিংস।

হোবার্টের বেলেরিভ স্টেডিয়ামে তখন সিডনি থান্ডার উড়ন্ত শুরু পেয়েছে। প্রথম চার ওভারে স্কোরবোর্ডে ৪৬ রান, পেসারদের ওপর কার্যত ঝড় বইয়ে দিচ্ছিলেন ব্যাটাররা। ঠিক সেই সময় আক্রমণে আসেন রিশাদ। নিজের প্রথম ওভারেই মাত্র ৬ রান দিয়ে ছন্দ কাটেন। পরের ওভারে খরচ করেন আরও কম—৪ রান। এই দুই ওভারে তৈরি হওয়া চাপই পরে কাজে লাগান হোবার্ট হারিকেনসের অন্য বোলাররা।

সব মিলিয়ে ৩ ওভারে রিশাদের বোলিং বিশ্লেষণ ৩-০-১৮। একমাত্র বাউন্ডারিটি আসে তার তৃতীয় ওভারে, ক্যামেরন ব্যানক্রফটের রিভার্স সুইপে। তবে ওই ওভারেও নিয়ন্ত্রণ হারাননি এই লেগ স্পিনার।

আজ রিশাদের সাফল্যের মূল চাবিকাঠি ছিল বৈচিত্র্য। অতিরিক্ত টার্নের খোঁজ না করে গতির ওঠানামা আর লাইন-লেন্থেই ব্যাটসম্যানদের আটকে রাখেন তিনি। উইকেটে থিতু থাকা ব্যানক্রফট ও স্যাম কনস্টাসকে বড় শট খেলতে বাধা দেন। সপ্তম ওভারে রিশাদের আঁটসাঁট বোলিংয়ের পরের ওভারেই ঝুঁকি নিতে গিয়ে বিলি স্ট্যানলেকের বলে বোল্ড হন ২৮ রান করা কনস্টাস।

মধ্য ওভারে ক্রিস জর্ডানের জোড়া আঘাতেও সিডনি আরও চাপে পড়ে। শেষ পর্যন্ত ব্যানক্রফটের ৬১, শাদাব খানের ৩৪ ও ড্যানিয়েল স্যামসের অপরাজিত ২৩ রানে ভর করে ১৮০ রান তোলে তারা। ধারাভাষ্যকক্ষে থাকা রিকি পন্টিং বারবারই উল্লেখ করেন রিশাদের ‘ইমপ্যাক্ট’-এর কথা—যা পরিসংখ্যানে না থাকলেও ম্যাচের গতিপথে স্পষ্ট ছিল।

১৮১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে হোবার্ট শুরুটা ভালোই করে। প্রথম ১০ ওভারে ১ উইকেটে আসে ৯৮ রান। তবে শেষ দিকে দ্রুত উইকেট পড়ে গেলে ম্যাচ গড়ায় শেষ ওভারে। শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে হোবার্ট হারিকেনস। ম্যাচসেরার পুরস্কার পান ক্রিস জর্ডান। রিশাদের ব্যাটিংয়ে নামার প্রয়োজন হয়নি।

টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে টানা চার মৌসুম ধরে হারতে থাকা হোবার্টের জন্য এই জয় বিশেষ তাৎপর্যপূর্ণ। আর বিগ ব্যাশে রিশাদ হোসেনের যাত্রা শুরু হলো নীরব কিন্তু কার্যকর এক পারফরম্যান্স দিয়ে—যেখানে উইকেট না পেলেও পার্থক্য গড়ে দিয়েছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১০

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১১

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১২

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৩

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৪

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৫

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৬

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৭

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৮

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৯

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

২০
X