চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:২৪ পিএম
অনলাইন সংস্করণ

চসিকের সাবেক মেয়র মহিউদ্দিনের কবরে ফুল দিতে গিয়ে গ্রেপ্তার ৩

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র প্রয়াত এবিএম মহিউদ্দীন চৌধুরীর কবরে শ্রদ্ধাঞ্জলি জানাতে যাওয়ার সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন কর্মীকে আটক করেছে পুলিশ। পরে তাদের সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া আগের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) তাদের আদালতে সোপর্দ করেছে পুলিশ। এর আগে সোমবার (১৫ ডিসেম্বর) রাতে নগরীর দুই নম্বর গেটের চশমাহিল এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার তিনজন হলেন- মো. আজমগীর (২৬), জুনাইদ রশিদ ফারদিন (১৯) ও নাজমুল ইসলাম (১৯)। তারা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে।

পুলিশ জানায়, আসামিরা সরকার ও জনসাধারণের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা করছিল। তবে পরিবারের দাবি, তারা প্রয়াত সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে কবরে ফুল দিতে যাচ্ছিল।

আটক মো. আজমগীরের চাচাতো ভাই মো. করিম কালবেলাকে বলেন, তারা চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর অষ্টম মৃত্যুবার্ষিকীতে কবরে ফুল দিতে যাচ্ছিল। পুলিশ তাদের ফুলসহ আটক করে সন্ত্রাসবিরোধী আইনে আসামি দেখিয়েছে। এখন দেখছি মৃত মানুষের কবরেও শ্রদ্ধা জানানো যাবে না।

পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান কালবেলাকে বলেন, তিনজনকে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

১০

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

১১

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

১২

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

১৩

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

১৪

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

১৫

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

১৬

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১৭

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১৮

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

১৯

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

২০
X