ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:১৭ পিএম
অনলাইন সংস্করণ

বিজয় দিবসে ডাকসুর সামনে গোলাম আযমের ছবিতে জুতা নিক্ষেপ কর্মসূচি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মহান বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে যুদ্ধাপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত গোলাম আযমের ছবিতে জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল সাধারণ শিক্ষার্থী।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনের সামনে এই প্রতীকী প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় শিক্ষার্থীরা গোলাম আযমের ছবিতে জুতা নিক্ষেপের পাশাপাশি ‘পাকিস্তানের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘মুক্তিযুদ্ধের বিরোধীদের এই বাংলায় ঠাঁই নাই’সহ বিভিন্ন স্লোগান দেন।

সেখানে আরিফ ফয়সাল নামে এক শিক্ষার্থী বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আমরা বাঙালি জাতি একটি রাষ্ট্র গঠন করতে পেরেছিলাম। কিন্তু এ দেশে জন্ম নিয়ে কিছু মানুষ দেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। তারা মুক্তিযুদ্ধকে সবসময় ভারতের ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করেছে। কিন্তু এই ইতিহাস বিকৃতিকে আমরা তরুণ প্রজন্মরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীরা নিজ উদ্যোগে এই জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করছি।

শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট চতুর্থ বর্ষের শিক্ষার্থী একরামুল মাওলা তাহসিন বিজয় দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘুরতে এসে এই ছবিতে জুতা নিক্ষেপ করেন।

তিনি বলেন, আমাদের স্বাধীনতার বিরুদ্ধে এখন কথা বলা হচ্ছে। অথচ সে সময় লাখ লাখ মানুষকে হত্যা করা হয়েছিল। আর এরা তাদের পক্ষে ছিল। এই আয়োজনের মাধ্যমে মানুষ তাদের সেসব কাজের কথা জানবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস

রামিসা হত্যা / ফাঁসির আসামিদের ‘কনডেম সেলে’ রাখা হলো সোহেল-স্বপ্নাকে

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে ফের ফ্লাইট চলাচল শুরু

শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, রাতভর পাহারায় বিজিবি-স্থানীয়রা

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে বাংলাদেশের নিচে ভারত

নেত্রকোনায় রোহিঙ্গা যুবক আটক

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ শিশু

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মারা গেছেন

১০

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

১১

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

১২

৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

১৩

জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

১৪

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

১৫

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

১৬

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

১৭

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

১৮

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

১৯

খাল নেই, তবু কোটি টাকার সেতু

২০
X