বিনোদন ডেস্ক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৭ পিএম
অনলাইন সংস্করণ

শাকিব খান বাংলাদেশের গ্লোবাল আইকন : তমা মির্জা

শাকিব খান ও তমা মির্জা। ছবি : সংগৃহীত
শাকিব খান ও তমা মির্জা। ছবি : সংগৃহীত

‘দাগী’ সিনেমার সাফল্যের পর ফের নতুন চমক নিয়ে ফিরছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। দীর্ঘ বিরতির পর নতুন প্রজেক্ট হাতে নিয়েছেন তিনি। দর্শকদের প্রত্যাশা মেটাতে এবার এমন একটি সিনেমা বেছে নিয়েছেন, যা তার আগের সব কাজকেই ছাড়িয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন এই জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে নিজের নতুন ছবির প্রসঙ্গে তমা বলেন, ‘আমার মনে হয়, সেরকমই একটা ছবি আমি পছন্দ করেছি, আমার লিস্টে নিয়ে এসেছি এবং খুব শিগগিরই আপনারা জানতে পারবেন।’

শুধু বর্তমানের সাফল্য নয়, ভবিষ্যতেও দর্শকের হৃদয়ে জায়গা করে রাখার ইচ্ছার কথাও জানান তিনি। তার ভাষ্য, ‘আমার একটাই ইচ্ছা। হয়তো অনেক বছর পরে নানা কারণে কাজ নাও করতে পারি। তখনও যেন দর্শক আমাকে আমার ভালো কাজগুলোর জন্য মনে রাখে।’

বৈচিত্র্যময় চরিত্রে অভিনয়ের প্রত্যাশা জানিয়ে তমা বলেন, ‘ভিন্ন ভিন্ন চরিত্রে কাজ করতে পারছি, চাই আরও আলাদা আলাদা চরিত্রে কাজ করতে। সেই কাজ যেন বেঁচে থাকে, আর সেই কাজ দিয়েই যেন মানুষ আমাকে মনে রাখে।’

মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫ প্রতিযোগিতা প্রসঙ্গে তিনি প্রতিযোগী মিথিলার প্রশংসা করে বলেন, ‘মিথিলা সবদিক থেকে পারফেক্ট এবং পরিশ্রমী একজন নারী, অনেক স্ট্রাগল করেছে। এই বিউটি প্রেজেন্টের মূল লক্ষ্য শুধু জনপ্রিয়তা নয়, বরং বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করা।’

শাকিব খান প্রসঙ্গে কথা বলতে গিয়েও প্রশংসা করেন তমা মির্জা। তার ভাষায়, ‘বাংলাদেশের ক্রিকেটারদের যেমন বিশ্বে চেনে, তেমনি এখন আরেকজনকে বিশ্বের অনেকেই চেনে— সেটা হলো শাকিব খান।’

তিনি আরও যোগ করেন, ‘আমরা যারা প্যানেলে ছিলাম, বিশ্বাস করি মিথিলা আমাদের সেই গৌরবের জায়গাটা ধরে রাখবে এবং বিশ্বমঞ্চে গিয়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

১০

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

১১

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

১২

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

১৩

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

১৪

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

১৫

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

১৬

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

১৭

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১৮

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১৯

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

২০
X