কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ০৯:১৮ পিএম
অনলাইন সংস্করণ

তারেক রহমানের হাতে দেশ কখনো পথ হারাবে না : মনিরুল হক চৌধুরী

কুমিল্লা শহরের পূবালী চত্বরে গণমিছিলে মনিরুল হক চৌধুরীসহ নেতাকর্মীরা। ছবি : কালবেলা
কুমিল্লা শহরের পূবালী চত্বরে গণমিছিলে মনিরুল হক চৌধুরীসহ নেতাকর্মীরা। ছবি : কালবেলা

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কুমিল্লা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে এ দেশ কখনো পথ হারাবে না। ১৯৭১-এ মুক্তিযুদ্ধে দেশের দুর্দিনে জিয়াউর রহমানের আবির্ভাব হয়েছিল, এখনও দেশের ক্রান্তিলগ্নে তারেক রহমানের আবির্ভাব হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে কুমিল্লা শহরের পূবালী চত্বরে গণমিছিল পরবর্তী সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মনিরুল হক চৌধুরী বলেন, আমি কোনো গ্রুপ বুঝি না, আমি বুঝি ধানের শীষের কর্মী, জিয়াউর রহমানের সৈনিক। আমি এ কুমিল্লা মহানগরকে নিয়ে যে ভাবনা, আপনাদের নিয়ে যে চিন্তা সেটি আমি আগামী বৃহস্পতিবার টাউন হল মাঠে প্রকাশ করব।

তিনি আরও বলেন, বিএনপি আমাকে কুমিল্লা-৬ আসনে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়ে যে সম্মান দিয়েছে, আমি জীবন দিয়ে হলেও এটা রক্ষা করব।

গণমিছিলে শহরের বিভিন্ন দিক থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা পূবালী চত্বরে জড়ো হয়। নগরীর ঈদগাহ মোড় থেকে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কুর নেতৃত্বে, সালাউদ্দিন মোড় থেকে মহানগর সভাপতি উৎবাতুল বারী আবু ও জেলার সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমের নেতৃত্বে, টমছমব্রীজ এলাকা থেকে মনিরুল হক চৌধুরীর নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী পূবালী চত্বরে মিছিল নিয়ে আসে। মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবুর সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন কুমিল্লা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী।

গণমিছিলে যোগ দেন কেন্দ্রীয় বিএনপির সদস্য সৈয়দ জাহাঙ্গীর, জেলা কৃষক দলের সভাপতি মোস্তফা জামান, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল হক ভুঁইয়া স্বপন, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আক্তার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক চৌধুরী, সাবেক কাউন্সিলর খলিলুর রহমান, মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক মো. হানিফ, সদস্য সচিব সোহেল মজুমদারসহ মহানগর ও দক্ষিণ জেলার নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১০

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১১

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১২

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৩

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১৪

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১৫

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১৬

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১৭

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৮

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১৯

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

২০
X