কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৩, ১১:২৮ এএম
আপডেট : ০২ অক্টোবর ২০২৩, ১২:২১ পিএম
অনলাইন সংস্করণ

মার্কিন ভিসা প্রক্রিয়া নিয়ে সুখবর

মার্কিন ভিসা। ছবি : সংগৃহীত
মার্কিন ভিসা। ছবি : সংগৃহীত

ঢাকায় সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের কনস্যুলার অ্যাফেয়ার্সের সহকারী সচিব রেনা বিটার ভিসা প্রক্রিয়া নিয়ে সুখবর দিয়েছেন। তিনি জানান, শিক্ষার্থীসহ জনসাধারণের ভিসা প্রক্রিয়া ৬ মাসের মধ্যে সম্পন্ন হবে।

গতকাল রোববার (১ অক্টোবর) বিকেলে রেনা বিটার সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম।

তিনি জানান, মার্কিন কনস্যুলার অ্যাফেয়ার্সের সহকারী সচিব রেনা বিটার সঙ্গে ভিসানীতি নিয়ে কোনো আলাপ হয়নি। তবে বাংলাদেশি শিক্ষার্থীরা যেন সহজেই ভিসা পান, এটা নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে।

খুরশেদ আলম বলেন, ভিসানীতি নিয়ে কোনো আলাপ-আলোচনা হয়নি। তারাও তোলেননি। আমাদের কিছু বিষয় ছিল, যেমন ছাত্ররা ঠিকমতো ভিসা পায় না। আমাদের যারা ধরুন, আন্তর্জাতিক সংস্থায় চাকরি করেন, মানে যারা বাংলাদেশি বংশোদ্ভূত, তাদের ভিসা পেতে সমস্যা হয়, সে বিষয়গুলো তুলে ধরেছি। তারা বলেছেন, এ বিষয়গুলো বিবেচনা করবেন। তারা (যুক্তরাষ্ট্র) ভিসা ইস্যুর সময় (ভিসার মেয়াদ) কমিয়ে এনেছেন, আগে যেটা অনেক বেশি ছিল, সেটা এখন ছয় মাসের মধ্যে এনেছেন।

রেনা বিটার ছাড়াও মার্কিন পররাষ্ট্র দপ্তরের জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসনবিষয়ক উপসহকারী মন্ত্রী জেনিন উইন সৌজন্য সাক্ষাৎ করেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিবের সঙ্গে। এ সময় বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসও উপস্থিত ছিলেন।

উপসহকারী মন্ত্রী জেনিন উইনের সঙ্গে আলোচনার প্রসঙ্গ টেনে খুরশেদ আলম বলেন, ‘রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়েছে। তাদের এ বিষয়ে একটি উদ্বেগ আছে। তারা রোহিঙ্গাদের স্বেচ্ছায় ও মর্যাদার সঙ্গে নিরাপদ প্রত্যাবাসন চায়। এতে আমাদেরও কোনো দ্বিমত নেই।’

ভিসা নিষেধাজ্ঞা নিয়ে কোনো উদ্বেগ জানিয়েছেন কি না, জানতে চাইলে মো. খুরশেদ আলম বলেন, ‘না, এ বিষয়ে উদ্বেগ জানানোর কিছু নেই।’

এর আগে শনিবার (৩০ সেপ্টেম্বর) রাতে ঢাকায় আসেন রেনা বিটার। রোববার সকালে তিনি ঢাকাস্থ মার্কিন দূতাবাস পরিদর্শন করেন। পরিদর্শনকালে রেনা বিটার দূতাবাস ও কনস্যুলেট কর্মীদের সঙ্গে কথা বলেন এবং কনস্যুলার কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

রেনা বিটার ২৫ সেপ্টেম্বর থেকে সফর শুরু করেন ইসলামাবাদ থেকে পরে তিনি করাচি হয়ে ঢাকায় আসলেন। ২ অক্টোবর এ সফর শেষ করে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়ান শান্তিরক্ষীদের সামরিক যানে গোলাবর্ষণ

জুনের ১০ দিনে এলো ১২০ কোটি ডলার রেমিট্যান্স

না ফেরার দেশে বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

৫৮ বছর পর বাড়ি ফিরলেন দুলাল চৌধুরী

বালের্দির পরিবর্তে আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডে সেনেসি

অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী কিশোরী, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বাজেটে পে-স্কেল কার্যকরের ঘোষণা অর্থমন্ত্রীর, কোন গ্রেডে বেতন কত

চেক প্রজাতন্ত্রকে হারাল দক্ষিণ কোরিয়া

মারা গেছেন থাইল্যান্ডের রাজকুমারী

ক্লাস চলাকালীন শিক্ষার্থীর মাথায় খুলে পড়ল ফ্যান

১০

যুদ্ধ বন্ধে চুক্তির কিছুই চূড়ান্ত হয়নি, দাবি ইরানের

১১

উচ্চাভিলাষী বাজেট দেশের অর্থনীতিকে চাপের মুখে ফেলবে : চরমোনাই পীর

১২

কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা মালিকের হাতে তুলে দিলেন নৈশপ্রহরী

১৩

প্রযুক্তি খাতে প্রতি বছর ২ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে

১৪

বাজেট ২০২৬-২৭ / বাড়ছে সিগারেটের দাম, কোন ব্র্যান্ডের শলাকা কত দামে বিক্রি?

১৫

মানুষের প্রত্যাশা রাষ্ট্রের এক টাকাও যেন ‘নয়-ছয়’ না হয় : অ্যাটর্নি জেনারেল

১৬

জাবি শিক্ষার্থী নির্যাতন : দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি জাকসুর

১৭

সুদানে ড্রোন হামলায় নিহত ২৩

১৮

মাধ্যমিক ও উচ্চ শিক্ষায় ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

১৯

একনজরে আজকের কালবেলা (১২ জুন)

২০
X