কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৩, ০৬:২৬ পিএম
আপডেট : ১৬ অক্টোবর ২০২৩, ০৯:৩০ পিএম
অনলাইন সংস্করণ

ইসির নির্দেশ অমান্য করে বৈধ অস্ত্র জমা না দিলে গ্রেপ্তার : ডিবিপ্রধান

ডিবিপ্রধান হারুন অর রশীদ। পুরোনো ছবি
ডিবিপ্রধান হারুন অর রশীদ। পুরোনো ছবি

যাদের কাছে বৈধ অস্ত্র আছে তারা সেগুলো নির্বাচনের আগে নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশ অমান্য করে থানায় জমা না দিলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. হারুন অর রশীদ।

সোমবার (১৬ অক্টোবর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নির্বাচনের আগে তাদের বিশেষ অভিযান চলছে জানিয়ে ডিবিপ্রধান বলেন, ‘আমাদের কাছে তথ্য আসছে, অনেকে এসব অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছে এবং হুমকি দিচ্ছে। এটাও আইনের দৃষ্টিতে অপরাধ। আমরা তাদের গ্রেপ্তার করব।’

হারুন আরও বলেন, খুব শিগগিরই নির্দেশ দেওয়া হবে, যাদের বৈধ অস্ত্র আছে তারা যেন সেগুলো থানায় জমা দেন। কেউ যদি সেই নির্দেশ অমান্য করে, তবে এটা এক ধরনের অপরাধ হবে। আইনশৃঙ্খলা বাহিনী তাদের অবশ্যই গ্রেপ্তার করবে এবং তাদের অস্ত্র নিয়ে আসবে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলাও হবে বলে উল্লেখ করেন ডিবিপ্রধান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

১০

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

১১

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

১২

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১৩

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১৪

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১৫

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৬

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৭

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১৮

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৯

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

২০
X